জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি সংসদে উপস্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে চলতি অধিবেশনে বিলটি উপস্থাপন করার পর এর ওপর কেউ কোনো সংশোধনী বা জনমত যাচাইয়ের প্রস্তাব আনেননি।
মাত্র ১০ মিনিটের মধ্যে বিলটি কণ্ঠভোটে পাস হয়ে যায়। বহুল আলোচিত বিলটি পাসের মধ্য দিয়ে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বিলুপ্ত হলো ঢাকা সিটি করপোরেশন এবং দায়িত্বরত মেয়র সাদেক হোসেন খোকাসহ সব কাউন্সিলরদের পদ।
এখন থেকে সদ্য বিলুপ্ত ঢাকা সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাকি ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত হলো। আইন অনুসারে ৯০ দিনের মধ্যে এ দুটি সিটি করপোরেশনে নির্বাচন করতে হবে।
নির্বাচনের আগ পর্যন্ত সরকারের পছন্দমতো দুজন প্রশাসক দুটি সিটি করপোরেশনের দায়িত্বে থাকবেন।
এ ছাড়া নতুন এ আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান করা হলো। মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সরকার নিযুক্ত প্রশাসক নির্বাচনের ব্যবস্থা করবেন। শুধু নতুন সিটি করপোরেশনের ক্ষেত্রে এ মেয়াদ হবে ১৮০ দিন।

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।