‘মাউনটেন লায়ন’ নামের নতুন একটি অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে অ্যাপল। ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন এ সংস্করণ প্রসঙ্গে টেলিগ্রাফ অনলাইনের এক খবরে জানা গেছে, মাউনটেন লায়নে আইফোন এবং আইপ্যাডের অনেক ফিচার ও অ্যাপ্লিকেশন যোগ করছে অ্যাপল।
মাউনটেন অপারেটিং সিস্টেমে আইপ্যাড ও আইফোনের ফিচার এবং অ্যাপ্লিকেশন যোগ করার তথ্য জানিয়েছেন অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার। ম্যাক অপারেটিং সিস্টেম চালিত অ্যাপলের ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপে মাউনটেন লায়ন ব্যবহার করা যাবে।
ফিল শিলার জানিয়েছেন, ‘ওএস এক্স লায়ন’ নামে একটি অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার সাত মাস পর মাউনটেন লায়ন নামের আরও দ্রুতগতির নতুন অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ছে অ্যাপল। নতুন অপারেটিং সিস্টেমে নোটিফিকেশন সেন্টার, গেম সেন্টার ও এয়ারপ্লে মিরর ব্যবস্থা যোগ হচ্ছে।
এ ছাড়া মাউনটেন লায়নে যুক্ত হচ্ছে ‘গেটকিপার’ নামে নতুন আরেকটি ফিচার। গেটকিপার ফিচারটির সাহায্যে ম্যাকের অ্যাপ্লিকেশনগুলো নিয়ন্ত্রণ করা যাবে। নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপলের ক্লাউড সার্ভিস আইক্লাউডও যোগ হচ্ছে। এ ছাড়া থাকছে ‘ম্যাক অ্যাপ স্টোর’। ম্যাক স্টোর থেকে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা ছাড়াও থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চালানোর ব্যবস্থাও থাকছে মাউনটেন লায়নে।
চলতি বছরের শেষ দিকে মাউনটেন লায়ন অপারেটিং সিস্টেম বাজারে ছাড়া হবে বলে অ্যাপল জানিয়েছে
সুত্র : ১৮/০২/২০১২ (প্রথম আলো)
েখানে দেখুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



