মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেইটস বলেছেন, এশিয়ায় তুলনামূলক বৃহৎ সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। বার্ষিক নিরাপত্তা আলোচনায় যোগ দিতে অস্ট্রেলিয়া যাওয়ার পথে গেইটস তার সঙ্গে থাকা সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্র এ অঞ্চলে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই জোরদার করা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম, দুর্যোগ সহায়তা ও সাইবার নিরাপত্তা বাড়ানোর ওপর নজর দিবে। গেইটস বলেন, যুক্তরাষ্ট্র এ উদ্যোগ ভূ-খণ্ড সম্পর্কিত বিতর্কে জড়িয়ে পড়া চীনকে ঘিরে ফেলার জন্য নয়। এ অঞ্চলে নতুন করে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের নেই।
পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘উত্তর-পূর্ব এশিয়া ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরে আমাদের সামরিক উপস্থিতি জোরদার এবং নিরাপত্তার পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।’
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও চীন সাগরে নিজেদের সামরিক আধিপত্য প্রতিষ্ঠায় পরোক্ষ লড়াইয়ে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও নয়া পরাশক্তি চীন। সাম্প্রতিক সময়ে উভয় দেশ এসব অঞ্চলে পাল্টাপাল্টি নৌ মহড়ার আয়োজন করে।
এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।