কিছুদিন আগে আন্তর্জাতিক এক জরীপে দেখলাম... ঢাকা শহর নাকি পৃথিবীতে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর !!!
তাহলে বসবাসের যোগ্য শহর কোনটা !?
পাকিস্তানের করাচী ? ...যে শহরে মানুষের ঘুম ভাঙে বোমা আর বুলেটের আওয়াজে !!?
মেক্সিকান সিটি ? .....যে শহরে প্রতি ৩০ মিনিটে ৫ জন লোক গুলি খেয়ে মরে !?
চাইনার বেইজিং ?......যে শহরের বাতাসে অক্সিজেনের চেয়ে কার্বাইডের পরিমাণ বেশি !?
জাপানের ফুকুশিমা ?...... যে শহরের অধিবাসীরা ঘুমাতে যায় ভূমিকম্পের আতঙ্ক নিয়ে !?
থাইল্যান্ডের ফুকেট ? ......যে শহরের মানুষের অন্ন জোটে মেয়ে মানুষের দেহ বিক্রি করে !?
ভারতের মুম্বাই ? ......যে শহরের ৪০শতাংশই বস্তি, সন্ত্রাস আর ধর্ম নিয়ে হানাহানি !?
অ্যামেরিকার ডেট্রয়েট ? .....যে শহরটাই দেউলিয়া হয়ে গিয়েছে ঋণের বোঝা ঘারে নিয়ে !?
জানি... এই শহরে রাস্তা-ঘাট, স্কুল -কলেজ, হাসপাতাল প্রয়োজনের তুলনায় অপ্রতুল, জনসংখ্যাও অনেক, কিন্তু তার পরেও আমরা আমাদের ঢাকা শহরকে বলি প্রানের শহর, এখানে যা আছে... তাতেই আমরা খুশি ।
বড় জানতে ইচ্ছে করে... এইসব জরিপকারী সংস্থার উদ্দেশ্যটা কি !?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




