সংবিধান সংশোধনের পর ধর্মভিত্তিক দলের ব্যাপারে সিদ্ধান্ত
০৯ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংবিধান সংশোধনের পরই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ কথা জানান। তিনি জানান, আদালতের রায়ে ৫ম সংশোধনী বাতিল হওয়ায় ৭২-এর মূলে ফিরে যেতে সংবিধান সংশোধনে সংশোধনী কমিটি কাজ করছে। এ কমিটির সংশোধনের ওপর ভিত্তি করে ধর্মভিত্তিক দলের
বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যে ছহুল হোসাইন এ কথা জানান। এর আগে গত ৭ আগস্ট শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী দ্বিতীয়বারের মতো জানালেন ধর্মভিত্তিক দল নিষিদ্ধের এখতিয়ার ইসির, সরকারের নয়। দেশের সর্বোচ্চ আইন সংবিধান ও আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দেয়ার অযোগ্য হলে নির্বাচন কমিশনই সেটা দেখবে। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
ইসি সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ৯০এইচ/বি ধারা আনুযায়ী কোনো কারণে সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ইসি সে দলের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আগে সরকার ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করলেই নিবন্ধন বাতিল করবে ইসি।
(শীর্ষ নিউজ ডটকম/ সাইফুদ্দিন/)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন