দেশজুড়ে বাণিজ্য মেলা চলছে
চাইলেই পণ্য হতে পারেন ।
দু:শ্চিন্তার কিচ্ছু নেই
বাজারমূল্যেই কেনা হবে আপনার জবান,
আপনার ফেসভ্যালু ,
চাপার জোর কিংবা পেশা-পদবীর জৌলুশ,সব।
বুদ্ধিজীবী ,অধ্যাপক,
সাংবাদিক কিংবা ব্লগার নামের একটু রঙ
কৌশলে গায়ে চাপিয়ে নিন
বাড়তি দাম পাবেন ।
ক্রেতার অভাব নেই,
ক্রেতা আছে হরেক পদের।
মনপছন্দের ক্রেতারা দাম কম দেবে
সস্তায় বিকাবেন না,ঠিক আছে,
নো চিন্তা ,শত্রুপক্ষের ক্রেতাও আছে
ওরা ভালদাম দেয়,চড়া দাম।
দেশজুড়ে বাণিজ্য মেলা চলছে,
ভেবে দেখুন
সুযোগ আর বাজার বারবার আসে না ।
২৮/০৩/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



