হে ‘ফকিন্নিআত্মা’র পিতা,অভিশাপ আপনাকে
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে ভদ্রলোক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের“ফকিন্নির পুত”বলে আখ্যায়িত করলেন তাকে বলি,আমি‘অপরাজেয় বাংলা’ নামের ভাষ্কর্য বুকে ধারণ করা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি । আপনার গালিটা আমাকে এবং আমার বাবাকেও স্পর্শ করেছে। আপনাকে বলে রাখি এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচের প্রতিটি পয়সা যুগিয়েছেন আমার বাবা ।
যে পয়সার একটিও ভিক্ষে,চুরি এমন কী ঘুষের পথে অর্জিত ছিল না । আমি যখন পড়েছি-পাশ করেছি তখন এই ভূমে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ও জন্মায়নি। আমাদের মত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানদের সাথে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন শতকোটি টাকার মালিকের ছেলেও।
আমাদের অর্থের দৈন্য ছিল সত্য কিন্তু আপনার মত মানসিক দৈন্য,রুচির আকাল আমাদের তখনও ছিল না এখনও নেই। স্বীকার করি আপনি পয়সাওয়ালার সন্তান,কিন্তু নিশ্চিত জানি আপনি ধনীর সন্তান নন। মনে রাখবেন পয়সা থাকলেই ধনবান হওয়া যায়না,মনে-মননেও ধনী হতে হয়। ভুলে না যাওয়াই ভাল, মন যাদের ছোট- ক্ষুদ্র তারাই আসল ফকিন্নি কিংবা ফকিন্নির পুত। আমি জানি না আপনার পিতা আপনার মত পয়সাওয়ালা ফকিন্নি কিনা । যদি তা না হয়ে থাকেন তাহলে তাঁর কাছে ক্ষমা চাই। তবে তাঁকে অভিশাপ দেই অর্থের সমুদ্রে বাস করেও আপনার মত একটি ‘ফকিন্নিআত্মা’র জন্ম দেবার জন্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন