somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড্ড অসহায় লাগছে,কী জবাব দেবো মেয়েকে !

০১ লা মে, ২০১৪ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“বাবা,আমার পরীক্ষা কেন বাতিল হবে,আমিতো ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দেইনি,আমি কেন শাস্তি পাব? নতুন পরীক্ষা যদি খারাপ করি তা হলে আমার কী হবে বাবা ,বাবা আমি আর লোড নিতে পারছি না ।”
আজ দুপুরে আমার মেধাবী মেয়ের এমন প্রশ্ন আর বুকচাপা আকুতির কোন জবাব আমি দিতে পারিনি । প্রচণ্ড মানসিক যন্ত্রনায় ছটফট করছি।

প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে এটি সবাই টের পাচ্ছিল। প্রশ্ন হচ্ছে,প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা মাথায় নিয়ে পদার্থ বিজ্ঞান পরীক্ষা দুটো তাহলে নেয়া হল কেন?কেন ইংরেজি ২য় পত্রের মত স্থগিত করা হল না । ইংরেজি ২য় পত্র স্থগিত হবার পর আমার মেয়েকে একটুও বিচলিত হতে দেখিনি,বরং হেসে হেসে বলেছে ইংরেজি নিয়ে ভাবিনা বাবা,যেমন খুশি,যেদিন খুশি হোক,অসুবিধা নাই।অথচ সেই মেয়েকে আজ ভীষণ ক্লান্ত,বিষন্ন মনে হচ্ছে শুধু অনিশ্চয়তার চাপে ।নতুন প্রশ্ন যদি কঠিন কিছু হয়।পরের পরীক্ষা যদি খারাপ হয় এমন দু:শ্চিন্তায় ।

অনুষ্ঠিত হয়ে যাওয়া দুটি পরীক্ষা বাতিল আর দুটি পরীক্ষা স্থগিতের মাঝে তফাৎটা আকাশ-পাতাল। যাঁরা প্রশ্নপত্র ফাঁসের জন্য পরীক্ষা বাতিলের কথা ভাবছেন তাদের বলি,প্লিজ ওপথ মাড়াবেন না।নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘারে চাপাবেন কেন? অমন সিদ্ধান্ত নেবার আগে দয়া করে একটিবার ভাবুনতো একবার একটি পরীক্ষা হয়ে গেলে একজন পরীক্ষার্থীর পক্ষে আবারও সে পরীক্ষা দেয়া কত কঠিন। যারা বিন্দুমাত্র লেখাপড়া করেছেন,দুএকটি পরীক্ষার দরজা নকল না করে কষ্ট করে পাশ করেছেন তারা বুঝবেন,অন্যরা বুঝবেন না। ভাবুন একবার,১৯টি অধ্যায়ের প্রথমপত্র আর ১৫ টি অধ্যায়ের দ্বিতীয়পত্র। এ দুপত্রের বইয়ের পৃষ্ঠাসংখ্যা কমপক্ষে দেড় হাজার পৃষ্ঠা। এই বিশাল পড়া নিষ্পাপ ছেলে মেয়েরা আবারও পড়ছে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার দায়িত্ব যাদের তাদের ব্যর্থতার জন্য। এটি কী অন্যায়,না ন্যায়? কার দোষে আমার মেয়ে আবার পরীক্ষা দেবে,নিজের দোষে?কী দোষ,কী অপরাধ তার? বিজ্ঞান নিয়ে পড়েছে বলে?অন্য বিভাগের প্রশ্ন ফাঁস হয়নি,তার গ্যারন্টি কে দেবেন?

এবারই প্রথমবারের মত সৃজনশীল পদ্ধতিতে পদার্থ বিজ্ঞান পরীক্ষা হয়েছে। একটি নমুনা প্রশ্নও তাদের সামনে ছিল না। দুতিনদিনের প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরাও ভালভাবে বুঝে উঠতে পারেন নি প্রশ্ন কেমন হবে। তারপরও বহু কাঠখড় পুড়িয়ে পশুর মত পরিশ্রম করে আমার মেয়ের মত অসংখ্য ছেলে মেয়ে রাতের পর রাত,দিনের পর দিন পড়েছে। আমার মেয়েটা পড়েছে,দূর থেকে দেখেছি আর মনে মনে আত্মযন্ত্রনায় দগ্ধ হয়েছি কেন ওকে বিজ্ঞান নিয়ে পড়তে দিলাম বলে। তারপরও মোটামুটি ভাল পরীক্ষাও দিয়েছে। মাথার উপর থেকে হাজার মন ওজনের বস্তাটা নেমে যাওয়ায় ফুরফুরে মেজাজে মনোযোগ দিয়েছিল রসায়ন আর গণিতে।থমকে গেছে সে মনোযোগও। কালের কণ্ঠ আর যুগান্তর পত্রিকায় পদার্থ বিজ্ঞান পরীক্ষা বাতিল হতে পারে এমন সম্ভাবনার খবর প্রকাশিত হবার পর মানসিক বিপর্যয় নেমে এসেছে তার মনে।আমার বিশ্বাস সব পরীক্ষার্থীর মনের অবস্থা একই রকম আমার মেয়ের মতই ।

আমার মেয়ে পরীক্ষার আগের রাত ইন্টারনেট ঘেঁটে প্রশ্ন ডাউনলোড করে পরীক্ষা দেয়নি।পরীক্ষার একদিন আগেই সে তার মোবাইল আমার কাছে দিয়ে রাখতো। বলতো বাবা এটা রাখো,কাছে থাকলে সময় নষ্ট হবে।এমন অবস্থায় কেউ কী বলে দেবেন আমার জায়গায় থাকলে কী উত্তর দিতেন মেয়েকে,একটু কি বলবেন কী তার অপরাধ। কোন অপরাধে সে পরীক্ষা বাতিলের আতঙ্কে সামনের রসায়ন,গণিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না।আমার মেয়ের জীবনটাকে বিপর্যস্ত করার দায়টা কে নেবে ?

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×