জিপি সিমটা ছেড়েই দিলাম
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামীণফোন সিমের নেট স্পীড পুরাই মাথা গরম করে দিচ্ছে। ৩জি হলেও সব সময় পাচ্ছি ২জি! তারপর আবার উঠে থাকে রোমিং। বারবার নেট কেটে যাচ্ছে। ঘরের ভিতর কথা বলা যায় না। ফাঁকা মাঠে যেতে হয়। লোডিং.... লোডিং.... বিজ্ঞাপনটার পার্ফেক্ট উদাহরণ। ঈদে গ্রামে এসে এমনই বিড়ম্বনায় পড়েছি। এই সমস্যাগুলো আস্তে আস্তে বেড়েই চলছে।
অনেক সময় জিপি সিম সংযোগ নেয়ায় আপনি কাউকে উৎসাহিত করেছেন কিনা এমন একটা প্রশ্ন কাস্টমার কেয়ার থেকে করা হয়ে থাকে। আপনাকেও করতে পারে। ০-১০ পর্যন্ত নম্বর ডায়াল করে উত্তর দিতে বলা হয়। জানিনা আপনারা কত দিবেন? তবে আমি ০ (শূন্য) দিব। আবার ০ দিলেও যে তাদের কি পরিবর্তন হবে বা সেবার মান আদৌ বাড়বে কিনা তা জানি না। আমি ইতোমধ্যেই অনেককে জিপি সিম ব্যবহারে নিরুৎসাহিত করেছি।
আমাদের এলাকায় প্রথম জিপি নেটওয়ার্কের টাওয়ার স্থাপন করা হয়। তাই জিপি সিম ক্রয় করি। কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত তাদের কলরেট অন্যান্য অপারেটর থেকে বেশি! কলরেট কমানোর কথা বললে তারা বলবে তাদের নেটওয়ার্ক অন্য যে কোন অপারেটর থেকে ভাল! কিন্তু কথাটা আমার কাছে মোটেও ঠিক মনে হয় না।
যাইহোক, অবশেষে সিদ্ধান্ত নিলাম জিপি সিম ছেড়েই দিব। তবে এই সিম ছেড়ে যেই সিম নিব সেই সিমের সার্ভিস যে কেমন হবে কে জানে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন