সোস্যাল মিডিয়া, ব্লগ বা পত্রিকায় অনেকের লেখায় লক্ষ্য করলে দেখা যায় 'কোলন' এর সামনে একটা বৃত্ত উঠছে। লেখার সময় লক্ষ্য করেছেন, বৃত্তটা সরানোর চেষ্টাও করেছেন কিন্তু পারেন নি। আবার অনেক সময় বৃত্তটি ওঠেনি। আসুন এই সমস্যার সমাধান করা শিখি।
কোলন যেটাকে ডাবল ডট পাংচুয়েশন মার্ক বলা হয়। যখন আমরা কোলন দিতে যাই তখন মূলত বিসর্গ (ঃ) চাপি। বন্ধনীর ভিতর লক্ষ্য করুন। বৃত্তটার অর্থ হচ্ছে ওখানে আরেকটি অক্ষর দিতে হবে যা সে সাপোর্ট করবে। যেমন, মনঃ কিন্তু যদি লিখি ব্যাংঃ, আবার বিসর্গের আগে স্পেস দিলেও বৃত্তটা আসবে।
আপনার কিবোর্ডে কোলনের জন্য বাটন আছে। সেখান থেকে দিবেন। তাহলে এই সমস্যা হবে না। কোলন চিহ্নটা এমন দেখাবে :। এভাবে লিখলে আর বৃত্ত আসবেনা।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



