প্রথমেই বলে নিচ্ছি এই লেখাটি কোন রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যে নয়। তবে লেখার প্রাসঙ্গিকতায় কিছু কথা আসতে পারে।
আমাদের দেশে প্রতিদিন গড়ে ২-৩ জন খুন ও ধর্ষিত হয়! আচ্ছা বলুনতো এরা কি সবাই সনাতনধর্মাবলম্বী বা হিন্দু? আমাদের দেশে জমি দখল, খাল দখল হয় না যে তা নয়। তবে এই দখল কি শুধু হিন্দুদের জমিতেই হয়? আচ্ছা সৌম্য সরকার কি শুধুই হিন্দু? নাকি বাংলাদেশের খেলোয়াড়ও? তাকে বাড়ি ছাড়া করানোর পায়তারা নাকি বাঙ্গালীরা করেছিল! এমন সংবাদ কেউ শুনেছেন? তাহলে কলকাতা, ভারত থেকে চালানো হিন্দুত্বের অগ্নিশিখা পেজটি এসব কি বলছে? বাংলাদেশকে নিয়ে তাদের এত মাথা ধরছে কেন?
আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। দেশ অনেকাংশে ভারতের থেকে এগিয়ে যাচ্ছে। শান্তিতে ভারত ও পাকিস্তান থেকে এগিয়েছি আমরা। আচ্ছা এদেশের উন্নতি হলে কি শুধু মুসলমানদেরই সুবিধা হবে? হিন্দুদের হবে না?
হিন্দুত্বের অগ্নিশিখা পেইজটি বেশকিছুদিন থেকে লক্ষ্য করছিলাম। কলকাতা থেকে বাংলাদেশ নিয়ে এত মাতামাতি কেন জানতে চাইলে তারা সেটা হাইড করে দেয়। তাতে কি? আমি স্নাপশট নিয়ে রেখেছিলাম। তবে সরানোর পরও সার্চ অপশনে গেলে আবারও কলকাতা লেখা ফুঁটে ওঠে।


বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানাতে পারলেই মনে হয় তাদের লাভ! দেখুন ছবিটি:

সৌম্য সরকার কি শুধুই হিন্দু? নাকি এদেশের সন্তানও?

ঘটনা যদি হয় নরসিংদীর শিবপুরের। তাহলে হিন্দি দিয়ে লিখতে হবে কেন?

এখন একটু অনুরোধ করব পেজটায় গিয়ে তাদের বাকি ফটোগুলোও দেখে আসবেন। তাহলেই বুঝবেন কেমন উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে। আর ক্ষেপানোর চেষ্টা করা হচ্ছে বাংলার সন্তানদের।
পেজটির লিংক: http://on.fb.me/1iVOD9P
আমি অবাক হই যখন দেখি আমার অনেক হিন্দু বন্ধু পেজটির লেখা ও ছবি লাইক শেয়ার করে! মনে রাখবেন, বাচ্চার কান্না তার মায়ের বুকে যতটা জ্বালা ধরায় পাড়াপ্রতিবেশীর বুকে ততটা ধরায় না। আর মায়ের চোখে সন্তান সন্তানই। হোক না সন্তান কানা, খোড়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




