somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাক না হারিয়ে মানবতা কিংবা মনুষ্যত্ব!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি বাসায় আগুন লাগার ঘটনায় আমরা হয়তো চোখের পানি ফেলেছি। সাহায্যের আর্তনাদ শুনেও কেউ সহায়তা করেনি। দরজা বন্ধও করে দিয়েছে! দরজা ধাক্কাধাক্কি করেছিল। দরজায় চামড়া লেগে থাকতে দেখা গেছে। আহঃ মানুষ এতটা নির্দয়!

মনুষ্যত্ব ও মানবতাবোধ কবে যে কোথায় হারিয়ে গেছে তা বুঝতেই পারিনি। মায়ের মনে যে কি হল দুটা বাচ্চাকে মেরে ফেলল! ইচ্ছা হল সাতটা লাশ শীতলক্ষার জলে ডুবিয়ে দিল! চারটা শিশুকে মেরে পুঁতে ফেলল! চাঁদা দেয়নি? আগুন জ্বালো একসাথে! শুনেছিলাম শহরের লোকেরা পাশের বাসার খবর জানে না! আজকাল গ্রামেও এই সকল হাওয়ার বিস্তার ঘটেছে। কেউ কারো খোঁজ রাখে না।

যুদ্ধ-যুদ্ধ খেলা, রাজনীতিসহ নানাবিধ কারণে মানুষ মানুষে সংঘাত অনেক আগে থেকেই আছে। স্বার্থের জন্য মানবতা ও মনুষ্যত্বের বলি হচ্ছে প্রতিনিয়ত। দোতলা বাসায় শুয়ে যখন দেখি পাশেই বিশাল ফ্লাট উঠছে তখনই হয়তো স্বপ্ন দেখছি টাকা চাই টাকা। থাক তোর মানবতা। টাকার স্বাদ রসগোল্লার চেয়েও মিষ্টি। তীব্র জ্বরে মাথা তুলতে পারছে না, রসগোল্লাও তিতা লাগে। পাশে গিয়ে দাঁড়িয়ে বলুন, আপনার পাওনা টাকা দিতে আসছি। দেখবেন রোগী মাথা তুলেছে।

সবখান থেকেই মানবতা উঠে যাচ্ছে। আমরা এখন আপনি বাঁচলে বাপের নাম টাইপের নীতিতে বিশ্বাসী। রেস্টুরেন্টে প্রবেশের সময় কোন ভিক্ষুক হাত পাতলে মনে হয় দেশে এত ভিক্ষুক কেন? কিন্তু ভিক্ষুক কমানোর চিন্তা আমাদের হয় না। ভিক্ষা করতেও নাকি যোগ্যতা লাগে! কতজনকে যে বলতে শুনেছি। ভিক্ষা করছেন কেন? হাত পা তো ঠিকই আছে! তার মানে কি হল? ভিক্ষা করতে হলে হাত পা কাটা, ভাঙ্গা ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে হবে! আমার ইচ্ছা, এই সকল গরীবদের কাছে ডেকে কোন না কোন কাজে অর্থাৎ যাকে যে কাজ দেয়া যাবে তেমন কাজে লাগিয়ে দেই। কিন্তু স্বাধ আছে স্বাধ্য নাই।

গাড়িতে উঠলে মাঝে মাঝেই দেখি মসজিদের ছাদ নির্মাণের জন্য সহায়তা চাইতেছে। আমি হবাক হই এই বিষয়টা নিয়ে। মাত্র এক কিলোমিটারের মধ্যেই আরেকটা মসজিদের গম্ভুজ নির্মাণের জন্য কয়েক লাখ টাকা খরচ করা হয়েছে! আসলে কারো দুঃখ মসজিদের গম্ভুজ নাই, কারো এ.সি নাই। আবার দেখবেন পাশের মসজিদে ছাদ নেই। মনুষ্যত্ব কোথায়?

বস্তুবাদী জীবনযাপনের চিন্তাভাবনায় আজ মানুষ যেখানে এসেছে সেখানে অর্থোপার্জন ও অর্থব্যয় পাপ নয়। আত্মকেন্দ্রিকতা, উচ্চাশা দোষের নয়। ভোগ্যবস্তু আহরণই হয়েছে আমাদের জীবনের লক্ষ্য। যে কোন মূল্যেই তা অর্জন করতেই হবে। যাক না হারিয়ে মানবতা কিংবা মনুষ্যত্ব!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন কিং খান....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৫


আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

×