somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুমির কখনই মায়াকান্না করে না

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমির এক প্রকার চতুষ্পদ জলচর প্রাণি। আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে এদের বিচরণ রয়েছে। বিজ্ঞানীদের মতে এই সরীসৃপটি পৃথিবীর শুরু থেকেই টিকে আছে।


ধারণা করা হয় ৬৫ মিলিয়ন বছর আগে প্রচুর পরিমাণে বিলুপ্তির পরও এরা শত শত বছর ধরে কোন প্রকার পরিবর্তন ছাড়াই টিকে আছে। এজন্যই কুমিরকে বিবর্তন ক্ষমতার বাইরের প্রাণি হিসেবে ধরা হয়।

কুমির সম্পর্কে আজ জানব আরো কিছু মজার তথ্য। সেই সাথে জানার চেষ্টা করব কুম্ভিরাশ্রু কথাটির সত্যতা নিয়ে। কথা না বাড়িয়ে চলুন:

কুমিরের গড় আয়ুষ্কাল: কুমিরের গড় আয়ুষ্কাল ৮০ বছর। সবথেকে বয়স্ক কুমির ছিল রাশিয়ায়। যেটি ১৯৯৭ সালে ১১৫ বছর বয়সে মারা যায়।

মুখ খোলা মানেই আক্রমণের উদ্দেশ্য নয়: কুমিরের কোন ঘর্মগ্রন্থি নেই। গরমে শরীর শীতল করার জন্য মুখ খুলে রাখে। এটাকে Panting বলে। কুকুর যে জিহ্বা বের করে থাকে সেটাও শরীর শীতলের উদ্দেশ্যে। এসময় লালাও ঝরতে পারে। এই লালা ঝরা কিন্তু খাওয়ার লোভে নয়।

পাথর গিলে ফেলা: কুমির একমাত্র সরীসৃপ যার দাঁত স্তন্যপায়ী প্রাণির মত দন্তমূল হাড়ের ভিতর গাথা। তবে এই দাঁত স্বাভাবিকভাবে আমাদের মত খাবার চিবানোর জন্য কাজে লাগায় না। শিকার আঁকড়ে ধরে চূর্ণ-বিচূর্ণ করে। পেটের ভিতরের খাবার চূর্ণ করার উদ্দেশ্যে এরা পাথর গিলে থাকে।

কুম্ভিরাশ্রু: যখন কেউ মিথ্যা কান্নার ছল করে তখন তাকে আমরা ‘Cry crodile tear’, ‘কুমিরের কান্না’ বা ‘কুম্ভিরাশ্রু’ বলে থাকি। ‘Cry crodile tear’ প্রবাদ কথাটির সত্যিকারের উৎপত্তি নিয়ে সঠিক ধারণা পাওয়া না গেলেও ১৪ শতকে প্রকাশিত “The Voyage and Travel of Sir John Mandeville” নামক বইয়ে প্রকাশের পর তা ব্যাপক বিস্তৃত লাভ করে। সেখানে লেখা হয়েছিল কুমির নাকি মানুষকে খাবার পর সেই দুঃখে কান্না করে!

কুমির যখন খাবার খায়, হা করে থাকে তখন থেকে বা তার পরবর্তী সময়ে পানি আসে। কুমিরের ল্যাক্রিমাল গ্রন্থির নালির শেষটা চোখের কোণায়। তাই খাবার সময় বা হা করে থাকলে সাইনাসের মাধ্যমে ল্যাক্রিমাল গ্রন্থিতে বাতাসের চাপ লাগে ও পানি ঝরে। তবে এ পানি ঝরা কখনই দুঃখে পড়ে কিংবা ছল করে নয়। তাহলে বোঝা গেল মায়াকান্না মানুষই করে কুমির নয়।

বাচ্চা মারা যাওয়া: কুমিরের শতকরা ৯৯ ভাগ বাচ্চা জন্মের পর নানা কারণে মারা যায়। অধিকাংশ নবজাতকই জন্মের এক বছরের মধ্যেই বড় কুমির, রাক্ষুসে মাছ, পাখির খাদ্যবস্তুতে পরিণত হয়।

বর্ষাকালে আক্রমণাত্মক হওয়া: কুমির বর্ষাকালে অর্থাৎ প্রজনন মৌসুমে খুবই আক্রমণাত্মক হয়। এসময় এরা মানুষের জন্য আরো বেশি বিপজ্জ্বক হয়ে থাকে।

বুলেটপ্রুফ: কুমিরের পিঠে কোন চামড়া নেই। চামড়ার পরিবর্তে শক্ত হাড়ের মত গঠন রয়েছে। যাকে বলে অস্টিওডার্ম। এটি বুলেট, বর্শা ও তীরের আঘাত প্রতিহত করতে সক্ষম।

চোখ জ্বলতে থাকা: চাঁদনী রাতে কুমিরের চোখ ক্রিস্টালের ন্যায় জ্বলতে থাকে। একাকী রাতের বেলায় উজ্জ্বল লাল আলো দূর থেকে দেখলে ভীতির উদ্রেক হতেই পারে।

সাঁতার কাটা: কুমির লেজের সাহায্যে পানিতে প্রায় ৪০ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। তবে ডাঙ্গায় একটুতেই হাপিয়ে ওঠে।

ছবি: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×