somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টাইল আর পরিবর্তন মিলে ভালা নাকি মন্দ হইল?

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ছোট বাচ্চাদের কৃমির ঔষধ খাওয়ালেই কি কৃমি নির্মূল হইব? বড় বেবিদেরে নেইল কাটার দিব কে? আমাদের ছোটবেলায় নখ বড় থাকলে স্যাররা বেত্রাঘাত করছিল।


বিশ্বের বড় নখওয়ালা রেকর্ডধারীরা বা হাতের কার্যগুলো কেমনে সাড়ে?

২. একজনরে দেখতাম চুলের অগ্রভাগ ঘোড়ার স্টাইলে সামনের দিকে ঝুলিয়ে রাখত। চোখ ঢাইকা যাইতো। বারবার হেডলাইটের (চোখ) সামনে থাকা চুল হাত দিয়ে ঠেলত। চোখের সামনে বেরিকেট দেয়া কি এতই জরুরী ছিল?

৩. এক সময় পোলাপানগুলা ছোট ছোট শার্ট পরিধান করত। বাসে উইঠা সিট না পাইয়া দাঁড়াইয়া উপরের হ্যান্ডেল ধরতে গেলে পেট বাইর হইত। শার্ট আবার লম্বা হইল।

৪. ডিজিটাল পোলাপানের অলটাইম শরীর গরম থাকে। তাই শরীর ঠাণ্ডা থাকবে এমন জানালাযুক্ত কাপড় দরকার। বলতেছিলাম বিলাই খামচাইনা প্যান্টের কথা। বাঘ খামচাইবো কেমনে? ওদের কি বাঘের সামনে যাওনের সাহস হইছে?

৫. প্যান্টের সাথে জুতা পইড়া আর সারাদিন পায়ে পানি লাগানোর সুযোগ হয় না। স্টাইল ঠিক আছে কিন্তু কমফোরটেবল হইল না। নিজের পায়ে নিজে কুড়াল মাইরা সরি জুতা মাইরা চলার স্টাইল কইরা পায়ে পানি লাগাইতে আলসেমী ধইরা যায়। মনে কয় আজকেই স্যান্ডেল পায়ে দিয়া বাইরে যাই।

৬. অনেকরে দেখি চশমা কপালে না হয় চান্দি পর্যন্ত তুইলা রাখছে। চোখ ছাড়া যে চান্দি দিয়াও দেখা যায় সেটা ওদের কাছেই প্রমাণিত।

৭. চট্টগ্রামে এক ছোট পাহাড়ে দেখছিলাম তিনটা মেয়ে আর একটা পোলা। দুইটা মেয়ে একাই পাহাড়ে উঠতাছে। আর একটারে পোলায় হাত ধইরা টাইনা টাইনা উঠাইতাছে! মনে হয় হিমালয় পর্বতে উঠতাছে। বুঝছিলাম, বড় হইতাছে আর আঁতুড় হইতাছে।

৮. এক সময় বাসে দেখতাম চাচী-খালারা দাঁড়াইয়া যাইতে পারতো না। তাদের অপরিচিত ভাতিজারা সিট ছাইড়া দিত আর কইত চাচী বসেন বসেন। আজকে আপনারে সিট দিছি কাইলকা ঠিকই আপনার পোলায় আমার মায়েরে সিট ছাইড়া দিব।

৯. এখন গাড়িতেও কোটা সিস্টেম হইছে, লেডিস ফাস্ট হইছে। চাচী-খালারা আজ আন্টি, আপু, আপি, আপ্পি হইছে। কোটা সিস্টেমের মত জেনারেল সিটটাতেও বসে আবার সামনের সিটতো তাদেরই। এতকিছুর পর প্রতিযোগিতায় না টিকলে দাঁড়িয়েই যাওন লাগব।

আর বেশিদুর কথা বাড়াইতাম না। একটা কথা জিজ্ঞেস করমু। এতকিছু হইয়া/স্টাইল করার ফলে সবকিছু আগের থাইকা ভালা নাকি মন্দ হইতাছে?
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×