somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাস্তার কর্মসংস্থান চিরস্থায়ী করায় ধন্য ধন্য বলি তাদেরকে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অফিসে নতুন বাবু যোগ দিয়ে কাগজপত্র ঘাটতে গিয়ে দেখলেন ‍পুরাতন বাবু মানে আগের জন গ্রামের পশ্চিম দিকের পুকুরটা ভরাট করার জন্য বরাদ্দ নিয়েছিলেন।

নতুন বাবু সরজমিনে গিয়ে দেখলেন পুকুর পুকুরই আছে ভরাট করেন নাই! বাবু রাতদিন ভেবে চলেছেন। রিপোর্ট করবেন নাকি ভিন্ন কোনো পথ আছে? আবার যার নামে রিপোর্ট করবেন তার খুঁটির জোর কেমন তা না জেনে রিপোর্ট করা কি উচিৎ হবে?

অবশেষে ভেবে পেলেন। তিনি কর্তৃপক্ষ বরাবর আবেদন করলেন। এখন অবশ্য ইমেইলের যুগ। আবেদন পত্র পড়া আর শেখার তেমন প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। যেমন বাংলাদেশ বেতারের AM Frequency এর অনুষ্ঠান প্রচারের আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। সারাদেশ ঘুরে ৫ টা রেডিও খুঁজে পাওয়া যাবে না যেগুলোতে AM Frequency ধরছে (আজ বিশ্ব বেতার দিবস)।

তিনি লিখলেন, পুরাতন বাবুর আইডিয়াতে কিছুটা ভুল ছিল। পুকুর ভরাট করায় অনেক মানুষ গোসল করতে পারছে না, গরু-ছাগল গোসল করাতো সেটাও হচ্ছে না। ঐ পুকুরে অনেক প্রাকৃতিক মাছ পাওয়া যেত এখন আর সেটাও পাওয়া যাচ্ছে না। কাজেই পুনরায় পুকুর খনন করতে হবে। সুতরাং বরাদ্দ দেন। বরাদ্দ দিলে কিছুদিনের জন্য হলেও অনেক লোকের কর্মসংস্থান হবে।

কর্তৃপক্ষ ভেবে দেখলেন কথা ঠিক। দেয়া হল বরাদ্দ! নতুন বাবু পুরাতন বাবুকে ধন্যবাদ দিয়ে বরাদ্দটা নিজের পকেট ভরালেন। আর ভাবলেন শালা টাকা উপার্জন কতই না সহজ! পুকুর ভরাট করতে চেয়ে টাকা নিয়ে, পুকুর ভরাট না করে খারাপ কাজ করেছিলেন পুরাতন বাবু। আর আমি সেই খারাপ কাজ থেকেই দারুন উপায় বের করলাম। কিছু লোকের কর্মসংস্থান করলাম। ধন্যবাদ দিলেন সার্ফ এক্সেলকে (দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই ভাল)।

যতদূর মনে পড়ে, ২০১০ সালে ফখরুদ্দিন সাহেব রংপুর গিয়েছিলেন যখন রংপুর বিভাগ করা হয়। সে সময় রংপুরের কর্তৃপক্ষরা রাস্তাঘাট ঘষে চকচকা ফকফকা করছিলেন। আমার বারবার মনে হচ্ছিল ফখরুদ্দিন আসলে ফকফকা করার কি আছে?

হয়তো ফখরুদ্দিন রংপুরের উন্নয়নে বরাদ্দ দিয়েছিল। কিন্তু সেই বরাদ্দ পকেটে গিয়ে ফকফকা হয়েছে। নইলে কেন রাস্তার কালো রং উজ্জ্বল কালো করার আয়োজন? ফখরুদ্দিন বরাদ্দ না দিলে ভাঙ্গা রাস্তা দিয়ে নিয়ে যান। আর বলেন স্যার, এখানকার উন্নয়নে কোনো বরাদ্দ দেননি তাই এই হাল। কিন্তু এমন কথা বলার সাহস কারো অতীতেও যেমন ছিল না, বর্তমানেও আছে কী?

চট্টগ্রামের উড়াল সেতুও (বহদ্দারহাট) সমালোচনার উর্দ্ধে নয়। মগবাজার-মৌচাক পুরো ভার্সিটি লাইফ ভোগাইছে। এটিও এখন সমালোচনায় পড়ছে! কর্মসংস্থান টেমপোরারি করলে চলে না। পার্মানেন্ট করার ভাবনা থাকতে হয়।

এই যেমন দেখেন অটো রাইস মিল হওয়ায়, দেশের বিভিন্নস্থানে চাল কলগুলো (চাতাল) বন্ধ হয়ে গেছে। অনেক লোক কর্ম হারিয়েছে। কিন্তু রাস্তার লোকগুলো কখনই কর্ম হারাবে না। কারণ তাদের পরিকল্পনা চমৎকার ও সুদূরপ্রসারী। উড়াল সেতু একটা হলে তার কিছুটা সামনে আরেকটা বানাও, রাস্তাগুলা এক স্থানে মেরামত করতে না করতেই সামনে আবার একটু খোয়া বের হবে। গ্যাস লাইন, পানির পাইপ ফেঁটে যাবে। সুতরাং আবার রাস্তা খনন কর। পাইপ লাগাও। আর টেকা দেও। এত টাকার ধান্ধা করিস জন্যই গান গাইতে পারিস নারে বাউল (এক বাউল গান শোনানোর আগেই আমার কাছে থেকে টাকা নিয়েছিল। পরে দেখি সে গানই পারে না। শুধু ভেক ধরছে)।

পুকুরের গল্পটা লোকমুখে শোনা, বাস্তবতার সাথে মিল নেই।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×