
সকালে একটা ভিডিও চোখে পড়ল। অবশ্য ঘটনাটি গত ৩-৪ দিন থেকে পড়তেছি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন ডাক্তারকে আপা বলায় রোগীর ছেলে আঃ রউফ সরকারকে মারপিট করা হয়েছে। সেইসাথে কান ধরিয়ে উঠবস করানো হয়েছে! আবার এই ইন্টার্ন ডাক্তাররা জরুরী বিভাগ পর্যন্ত বন্ধ করে আন্দোলন করেছে!
রউফের বাবা আলাউদ্দিন ছিলেন হার্টের রোগী। নতুন সংবাদ হচ্ছে তিনি মারা গেছেন। মন্ত্রী নাসিম ঐ সকল ইন্টার্নদের ইন্টার্নশীপ বাতিল করার কথা বলেছেন। যদিও এখনও লিখিত কোনো অভিযোগ যায়নি।
ভিডিওটা দেখার পর মেজাজ চরমে উঠছে। সকালে বিষয়টা সার্চ করে দেখলাম হবু ডাক্তার, ভাবী ডাক্তার ও ডাক্তারদের অনেকেই ঘটনার স্বপক্ষে কিছু চাপা মারতেছে। দেশের বেশকিছু অপ্রীতিকর ঘটনা ডাক্তারদের সাথে ঘটে। কথা ঠিক। ডাক্তারদের মারপিট করা হয় সেটাও ঠিক। সবই ঠিক মানলাম। কিন্তু ভিডিওটা দেখে আপনার মতামত কী? কার রাগ কার উপর ঝাড়ছেন? সেই ডাক্তার আর উত্তর দিতে পারেনি।
“I have a hospital" ছোটবেলায় আমার ভাতিজি খাতায় হসপিটাল দিয়ে এমন একটা ইংরেজি বাক্য লিখেছিল। আমি তাকে বললাম কেবল এই ক্লাসে পড় তাতেই তুমি হাসপাতালের মালিক? সে বলছিল, তাতে কী চাচা? আমি বললাম যেখানে তোমার বাপেরই হাসপাতাল নাই সেখানে তোমার হাসপাতাল থাকে কিভাবে (ছোট বাচ্চা তাই ব্যাকরণে যাইনি)?
হাসপাতাল কারও বাবার সম্পত্তি নয় যে চাইলেই জরুরী বিভাগ পর্যন্ত বন্ধ রাখবেন? আপনারা কাদের নিয়ে কাজ করেন একবার ভেবে দেখেন। গ্রামের কামলা, শহরের মেথর, মুচি, রিকশাওয়ালা, লাখপতি সবাইকে নিয়ে। আচ্ছা, গ্রামের কামলারা ম্যাডাম ডাক শিখবে কোথা থেকে? আপি, নীনা-দীদা কী ওরা বোঝে নাকি? ওরাতো এখনও সবাইকে চাচী, কাকী, খালা করেই ডাকে। আপনাকে আন্টি বলে ডাকতে হবে তাতো তাদের জানা থাকার কথা না। আর আপনার সার্টিফিকেটের মর্মও তাদের বোঝার কথা না।
শুধু ডাক্তারী পেশা মহৎ পেশা এই কথাটি বলার অর্থ নেই। আপনি কী মনে করেন ঐ রিকশাওয়ালার পেশা মহৎ নয়? যে লোকটা সারাদিন একটা মুরগির খামারে কাজ করছে তার পেশা মহৎ নয়? গ্রামের ঐ ধান ক্ষেতের কামলার পেশা মহৎ নয়? ডাক্তার সাহেব কী ভাত, মাংস খায় না? ডাক্তার যে পোশাক শরীরে দিয়ে ঘুরতেছে, সেই পোশাক যদি ঐ গার্মেন্টসের কর্মীরা টেনে খুলে ল্যাংটা করে ছেড়ে দেয় তবেই বোঝা যেত পেশা কোনটা কোনটা মহৎ! অবশ্য এদের সেই সামর্থ্য হয়তো নেই....
আল্টিমেটলি উভয়েই টাকার জন্য একে অপরের উপর নির্ভরশীল। ভাবছেন কৃষক অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবে কিন্তু ডাক্তার কী চাল কেনার জন্য কৃষকের কাছে যায় না? নাকি এতই মহৎ পেশা জন্য চাল, ভাত, কাপড় আসমান থেকে সরাসরি ওদের মুখে গিয়ে পড়ে? সুতরাং শুধু ডাক্তারী পেশা মহৎ বাকীগুলো আলুর গোটা এটা ভাবার অবকাশ নেই। সবার সুমতি হোক।
ইন্টার্ন ডাক্তারদের দর্শনীয় ভিডিওটি দেখতে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


