ছোট বেলা থেকে বিজয় দিবসে টিভিতে কুচকাওয়াজ দেখা টা অনেকটা ইদের আগের রাতে “রমজানের ঐ রোজার শেষে…” গান শোনার মত ছিল। যেন কুচকাওয়াজ না দেখলে বিজয় দিবসের মজাটাই পূর্ণ হতনা। বিটিভির সংবাদ পাঠিকা ঘোষনা করতেন অমুক ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে অমুক কন্টিনজেন্ট। একই কথা আবার আরেকজন ইংরেজিতে বলত, বাংলা সিনেমার “ আই উইল কিল ইউ … আমি তোকে খুন করব” বলার মত। সব চেয়ে পুলকিত বোধ করতাম এক হুজুরের হোন্ডা তে ২০৩০ টা আণ্ডা বাচ্চার কসরত দেখে। আজ কুচকাওয়াজ দেখতে দেখতে কিছু কিছু জিনিসের কমতি মনে হচ্ছিল। আজকের প্যারেডে আরো কয়েকটি কন্টিনজেন্ট যোগ হতে পারত, যেমন একটি দল হতে পারত যারা আগা গোড়া চাপাতি আর রামদা দিয়ে সুসজ্জিত থাকবে, সংবাদ পাঠিকা ঘোষনা করতেন এখন দৃঢ় পায়ে এগিয়ে আসছে আওয়ামী চাপাতি লীগ, এর নেতৃত্ব দিচ্ছেন কোপা শাকিল, আরেকটি দল হতে পারত যাদের হাঁতে লগি আর বৈটা থাকবে, এর নেতৃত্ব দেবেন মখা আলমগীর। এর সাথে একটি যান্ত্রিক বহর যুক্ত থাকতে পারত বড় একটি তেল বাহী লরি, এর নেতৃত্ব দেবেন বিটিভির মহাপারিচালক, তার পাশে বসে মুন্নি সাহা হাসি মুখে হাত নাড়বেন। এর পেছনে একটি ট্রাকের উপর একটা বাশের সাকোর ভিজুয়্যাল ডিসপ্লে থাকতে পারত যার নেতৃত্ব দেবেন আবুল হোসেন, সাথে সুরঞ্জীত বাবু কোলে একটা কালো বিড়াল নিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়বেন।
এর নেতৃত্ব দেবেন বিটিভির মহাপারিচালক, তার পাশে বসে মুন্নি সাহা হাসি মুখে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।