তুমি চাইলে পারবো না হতে রোমান্টিক
চাইলে পারবো না হতে অসামাজিক
পারবো না ছেড়ে দিতে পড়াশোনা
চাকরিটা বললই পারবো না ছেড়ে দিতে।
চাইলেও পারবো না যখন তখন দেখা করতে
রাতে ঘুমাবার আগে পারবো না ফিস ফিস করতে
সেই একই ভালবাসি ভালবাসি বলতে পারবো না
সব কিছুতেই অনিচ্ছা; তাই বলে ভেবো না ভালবাসি না!
মিনিটে মিনিটে ফোনে পারবো না চুমু খেতে
তুমি চাইলেও গাড়ি কিনতে পারবো না
বাড়ি কেনার কথা মুখেও এনো না
যদিও চাও এসো তবে হাত ধরে হেটে চলি।
তুমি চাইলেও পারবো না রাইড দিতে
তোমার বন্ধুদের খুশি করার জন্য পারবো না এতো খাওয়াতে
চাইলেও পারবো না তোমার বাবা মা কে মিথ্যে বলতে
শুধু শুধু তোমার ন্যাকামী সহ্য করবো না।
তোমাকে মিথ্যে করে সুন্দরী লাগছে সেটা বলতে পারবো না
অমবস্যার রাতে তোমাকে কাছে না পেলে নেকি কান্না কাঁদবো না
তোমাকে ভালবাসি বলে পুরনো বন্ধুদের ভুলে যেতে পারবো না
তুমি চাইলেও ফেইসবুক ইউজ করা থামাবো না!
তারপরও একটা কথাই বলে যাবো সারাজীবন
তোমাকে ছাড়া আমার চলবে না!
বল, আমাকে ছেড়ে যাবে কোনদিন?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




