আমাদের উচিত একাডেমিক লেখাপড়ার পাশাপাশি আউট নলেজ বৃদ্ধি করার চেষ্টা করা।
এমনিতে আমার আউট নলেজ় অনেক নিম্নশ্রেণীর(এখনও)।
তবে আমি চেষ্টা করি এই সীমিত নলেজ় একাডেমীক বিষয় গুলোতেও কাজ়ে লাগাতে। ছোটোবেলাতেও এর ব্যতিক্রম ছিলোনা। ছোটোবেলায় লেখাপড়া,খেলাধুলার পাশাপাশি আর একটা জ়িনিস পছন্দ করতাম এবং সেটা হলো হানিফ সংকেতের ক্যাসেট শোনা।
ক্লাস টু তে পড়ার সময় একটা পরীক্ষায় আসলো, ৫ প্রকার কলার নাম লেখো।
আমার উত্তরঃ সবরি কলা, সাগর কলা,আইট্টা কলা, (আর দুইটা নাম পারিনা)
কি করা যায়, কি করা যায়, ,............ think কাউয়া think………ইউরেকা!! ধন্যবাদ হানিফ সংকেত।
আমি উত্তর কমপ্লিট করলামঃ সবরি কলা, সাগর কলা,আইট্টা কলা, ছলাকলা, ষোলোকলা।
বলাই বাহুল্য যে, শেষের নাম দুইটার জন্য বেরসিক ম্যাডাম আমাকে কোন নম্বর দেননি।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




