আজ কবিরহাট পৌরসভার স্থগিত কেন্দ্রের নির্বাচন ভোট গ্রহন শুরু হয়েছে
০৯ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকাল ৮টা থেকে কবিরহাট পৌরসভার স্থগিত ১টি কেন্দ্রের ভোট গ্রহন শুরু হয়েছে। ১৮ জানুয়ারী দেশব্যাপী অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে দখল,পিসাইডিং অফিসারকে মারধর, কারচুপি, ব্যালট পেপার ছিনতাই সহ নানা সহিংস ঘটনায় কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কবিরহাট সরকারী কলেজ কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন।
আজ বুধবার এ স্থগিত কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত জহিরুল হক রায়হান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ফখরুল ইসলাম দুলালের চেয়ে ১৪৮ ভোটে এগিয়ে রয়েছে। রিটার্নিং অফিসার এ কেন্দ্র ছাড়া বাকি আটটি কেন্দ্রের ভোট গ্রহন শেষে ফলাফল ঘোঘনা করেন। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত জহিরুল হক রায়হান পেয়েছেন ৩ হাজার ৭৪২ ভোট , তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত ফখরুল ইসলাম দুলাল পেয়েছেন ৩ হাজার ৫৯৪ ভোট।
কবিরহাট সরকারী কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১হাজার ৩শ ৩০ জন এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৭শ এবং পুরুষ ভোটার ৬শ ৩০জন।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব পালন করবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া একজন ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে একদল পুলিশ ভোট কেন্দ্রে সার্বক্ষনিক নজরদারী রেখেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪

হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত...
...বাকিটুকু পড়ুনশামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।
প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ...
...বাকিটুকু পড়ুন
মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!
এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে...
...বাকিটুকু পড়ুন