বলি তো বাংলায়
এ ভাষা ভাবায়!
শুনি তো বাংলা
বুঝি তো বাংলা।
বাংলায় তো পড়ি
বাংলায় তো গড়ি।
বাংলায় তো লেখি
বাংলায় স্বপ্ন রাখি।
বাঙালি খুব বেশ
দেখি তো বাংলাদেশ।
উচ্চারিত মুখে বাংলা বর্ণমালা
এদেশের বাতাস আমার পহেলা।
রঙে রঙিন ফুল, ফল, পাখি
বাঙালি রমণীর অতি সুন্দর আখিঁ।
ভালবাসি, ভালবাসি বাংলা, বাংলাদেশ
সবুজ সৌন্দর্যের নদীর দেশ।
এতো চমৎকার গ্রাম্য মেলা
বিলের জলে মনোহর শাপলা।
খেলাধুলা করি, থাকি হাসি-খুশি
স্বপ্ন দেখি, অর্জন বেশি বেশি।
২২.০১.২০২
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




