প্রতিদিন ঠিক আছে কিনা সাজ
দেখি আয়না
তবু বুঝা, চেনা যায় না
যে রূপ...!
দেখতে ভাল এমন, সুদৃশ্য; মনোহর
সবার পছন্দ, মনের আনন্দ অত:পর...
কুৎসিত সুরূপকে সে সুন্দরই বলে
আর কুৎসিত নিজেকে কুরূপই বলে
মন সে-তো সবার উত্তম-
হয় না...
খারাপ দেয় কেবল যাতনা, বেদনা
ভালো রূপ আছে কি জানাশোনা?
যে সুরূপ ভালোবাসে চিরদিনের জন্য
হয় না কখনো কারো অন্য।
বিশ্রী হৃদয় থেকে হতে হবে
সুশ্রী....তবে....
১৫.০২.২০২৩
উত্তরা, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


