হাসি ফুরিয়ে গেছে, আসে না-
তবু চেষ্টা, শার্টও নতুন না!
ছবিটা সুন্দর না, সুন্দর না
একটা চিন্তাই শেষ হয় না!
আমার পিছনে ব্যাকগ্রাউন্ড খুব ঝকঝকে
ভালোবাসি শব্দটা বলতে পারবো কাকে?
চলে যাচ্ছে বয়স আমার পয়ত্রিশ
তন্দ্রা ছাড়ে না, মনেতে বিষ!
একটা মানুষও আমায় বুঝলো না
আমিও কাউকে বুঝতে পারলাম না।
পকেট কিন্তু খালি থাকে না
দোষ স্বীয়, আয় হয় না।
কেবল সংযত থেকেই আজ ধ্বংস
এতোই দোষী, হয়নি কারো অংশ।
সবার-ই-তো টাকা দরকার প্রচুর
অধিক মানুষই সত্যে খুব ফতুর।
একটু ছোঁয়া দিয়ে দেখো না
হারিয়ে যাবে চিত্তের সব যাতনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


