অনুচিত
সাইফুল ইসলাম সাইফ
তোমাকে কামনা করা আমার অনুচিত
তবুও করি, না করলেই জিৎ!
তোমাকে দেখা আমার বারবার অনুচিত
তবুও দেখি, এতেই আমার হারজিৎ!
তোমার হাত এসময় ধরা অনুচিত
বৈধ ধরলে সুখ আছে সুনিশ্চিত!
সব মতে বৈধ আছে নিয়ম
তা এড়িয়ে চলতে, করি অনিয়ম!
তোমার সাথে এখন চলা বেমানান
এভাবে চললে ভবিষ্যৎ হবে অপমান!
উত্তরা, ঢাকা।
০৬.০৭.২৩
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


