অন্তরজালের রহস্যে
সাইফুল ইসলাম সাঈফ
শৈশবে, কৈশোরে কিংবা যেকোনো বয়সে
যে বা যারা অন্তরজালের রহস্যে।
দেখি প্রতিমুহূর্তে রমণী, আবৃত-অনাবৃত
কামনা জাগে, আকৃষ্ট হই অবিরত।
কত রকম ঘটনা হচ্ছে প্রচার
উপকার হয়, হয় বেশি অপকার।
দেখা যায় অজস্র অনাকাঙ্খিত চিত্র
কলুষিত হচ্ছে চিত্ত, হচ্ছে অপবিত্র।
বিশ্বাস হারিয়ে বাড়ছে রোগ সন্দেহ
কেউ কিক্রয় করছে নিজ দেহ!
বিভিন্ন ধরণের পণ্য হচ্ছে কেনা
বেড়ে যাচ্ছে নিত্য প্রকাশ্যে যিনা!
যুবক বলছি চাই না খোলামেলা
এত দেখলে জাগে জ্বালা, দোলা।
চিরন্তন সত্য দর্শনে ধর্ষন হয়
আছে সমাজে বস্ত্র লুণ্ঠনের ভয়!
সত্যি ক্ষতিগ্রস্ত হয়, হচ্ছি নিজে
লোলুপ নজর, অদ্ভূত তরুণীর সাজে।
নোংরামি- নোংরা ভাব বা আচরণ
দেখায় যায় প্রত্যহ রেখো স্মরণ।
কত না ভাবে পাপে জড়িত
জড়িয়ে যাচ্ছি স্বীয় সত্যি তড়িৎ।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৯.০৪.২০২৪
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




