কাল্পনিক
সাইফুল ইসলাম সাঈফ
আজ রাতে তুমি এসে ছিলে
পাশে বসে ছিলে
কথা বলে ছিলে
আমার হাসে হাত রেখে ছিলে
তোমায় ছুঁয়ে আমার সুখ অনুভূত
তোমায় পেয়ে হয়ে গেছি অভিভূত।
চাঁদের আলোয় আলোকিত সে সময়
মুগ্ধ হয়ে শুনছিলাম কথা মধুময়।
আমার হৃদে অপ্রাপ্তির যত ক্ষত
মুছে গেছে, তোমায় পেয়ে উজ্জীবিত।
তোমায় নিয়ে ঘুরে দেখেছি জগত
তোমায় নিয়ে ঘুরে দেখেছি পর্বত।
রাতের নিস্তব্ধ শহরে তুমি আমি
অনুরাগের মৃদুমন্দ বাতাস আর উর্মি।
এতো ভালো লাগার মুহূর্ত
যেখানে ভালোবাসাই হলো শর্ত।
উত্তরা, ঢাকা।
১৬.১০.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

