somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফুলসাইফসাই
সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাদাপাথর

০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদাপাথর
সাইফুল ইসলাম সাঈফ

আমার ঘুরতে যাওয়া হয়েছে খুব কম দুরদুরান্তে। একদিন বন্ধু দেলোয়ার, সজল, রাজন, রাজু, সরোয়ার মিলে ঘুরতে যাবে সিলেট “সাদাপাথর”। আমাকেও বলল যাবি নাকি। আমি যেতে রাজি হলাম। তারিখ ঠিক করল। অপেক্ষা করতে লাগলাম কাঙ্ক্ষিত সময়ের জন্য। চলে আসলো সেই যথাযথ সময়। রিক্সা করে যাচ্ছিলাম আমি আর দেলোয়ার এয়ারপোর্টের দিকে। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেলো বাকি বন্ধুদের সাথে। তারাও এয়ারপোর্টে দিকে যাচ্ছিল। কারণ ওরা অন্য এলাকায় থাকতো। তাই আমরা একসাথে রওনা দিতে পারিনি। খুব আনন্দ অনুভব করছিলাম। এয়ারপোর্টে আসা মাত্রই ট্রেন চলে আসলো। দীর্ঘদিন পরে ট্রেনে উঠছি। খুব ভালো লাগা শুরু হলো। বন্ধুরা সবাই একে অন্যে সাথে হাসি ঠাট্টা মেতে ছিল আর আমি চুপ চাপ বসে ছিলাম। ট্রেন চলছে ঝড়ের গতিতে ও চলার শব্দ মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে যাচ্ছে। ট্রেনের ভিতরে এটা সেটা কিনে খেলাম। বিভিন্ন স্টেশন এসে থামছে আর মানুষ জন তার গন্তব্যে পৌছে যাচ্ছে। একসময় আমাদের গন্তব্য সিলেট স্টেশন এসে থামলো। তখন ভোররাত। রিক্স নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করি। রেস্টুরেন্টে ও জায়গার নাম খেয়াল করতে পারছি না।

তারপর ভোলাগঞ্জ, সাদাপাথর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। লোকাল বাসে উঠে যেতে লাগলাম, উঁচু নিচু পাহাড় তাতে চা বাগান খুব সুন্দর লাগছিল। আমি সামনের সিটে বসে ছিলাম তাই সামনের সবকিছু দেখা যাচ্ছিছিল। কী চমৎকার সব দৃশ্য দেখে মাতোয়ারা। ভোলাগঞ্জ, সাদাপাথর এর কাছাকাছি আসা মাত্রাই দেখতে পেলাম নীল আকাশ অতিশয় মনোহর সব পাহাড় দেখে বিস্মিত! ওখানে একটি বাজার, যারা ভ্রমণ করতে আসে তারা মূলত এখান থেকে কেনাকাটা করে থাকে। নদীর ঘাটে এসে নৌকা ঠিক করে উঠে পড়লাম তাতে। চলা শুরু করলো নৌকা যে যার মতো ছবি তুলছে আমরা ছবি তুলছিলাম। নৌকা চলার সাথে ছোট ছোট ঢেউ হাত দিয়ে স্পর্শে করতেই শীতলতা অনুভূত হলো। সে এক অন্যরকম অনুভূতি। কিছুক্ষণ চলার পর নৌকা এসে থামলো সাদাপাথর। সাদা সাদা পাথর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রখর রোদ তাই আরো বেশি জ্বলজ্বল করছে। ঘুরতে আসা সবাই পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানিতে গোসল করছে আনন্দ চিত্তে। স্থানীয় এক ছেলে মানে হকার ঐ পানি খাচ্ছে দেখে অবাক হলাম। আমার বন্ধুরাও গোসল করলো আনন্দ করলো ছবি তুললো আমি খুব কম ছবি তুললাম। কারণ এত ছবি তুলতে আমার ভালো লাগে না। আমি কেবল নদীর পানির ছোঁয়া নিয়েছি। গোসল আর করিনি, বসে ছিলাম উপরে। সারাদিন এভাবে কেটে গেলো। সন্ধ্যার সময় ফিরে আসার জন্য রওনা দিলাম।

উত্তরা, ঢাকা।
২৮.১১.২০২৪
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×