নতুন স্বপ্ন
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন স্বপ্ন
সাইফুল ইসলাম সাঈফ
প্রায় যাওয়া হয় রাজলক্ষ্মী
বিভিন্ন কাজে ও এমনিতে
সচারাচর রাস্তা পার হই
ফুটওভার ব্রিজ দিয়ে
সিঁড়ি দিয়ে উঠতেই নজরে পড়ে
একটি মেয়ে, দশ-এগার হবে।
সে অন্ধ! চোখই নেই তার
মাথা নাড়িয়ে ক্রমাগত হাসে
অদ্ভুদ লাগে, ভাবনা আসে
একা একা দাঁড়িয়ে থাকে
হাতে একটি বাটি
কখনো বসে, রাত হলেই ছুটি।
সে দেখেনি রঙ, দেখেনি আলো
তার কাছে সবকিছু কালো।
চোখ বন্ধ করে চিন্তা করি
সে কার সাথে কথা বলে!
ভাবি তার হয়ত ইচ্ছে স্বপ্ন
দেখতে চায় মন পৃথিবী।
দেখতে পেলে ইচ্ছে জাগবে
নতুন কিছুর, নতুন স্বপ্ন।
উত্তরা, ঢাকা।
২৪.০৮.২৫
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন