ভাঁট ফুল
সাইফুল ইসলাম সাঈফ
ছোট কালে মায়ের সাথে, হাত ধরে
মেঠো পথে হেটে চলে যেতাম-
মইজদী পুর গ্রামে, বোনের শশুর বাড়ি
রাস্তার পাশে মাঝে মাঝে ভাঁট ফুল-
দেখে মুগ্ধ হতাম, আর বলতাম কী সুন্দর!
ইচ্ছের হলেই ছিড়ে, হাতে নিয়ে -
খেয়াল করে ফুলের সৌন্দর্য দেখতাম।
গ্রামে খুব কমই থাকা হয়েছে
অধিকাংশ সময় কেটেছে শহরে
তপ্ত রোদ, দখিনা বাতাস বইত
কখনো কালো মেঘ, কখনো সাদা
কখনো পথে থাকত মাটি কাদা।
তখন ভাঁট ফুলের নামও ছিল অজানা
এখন ফেসবুক থেকে হয়েছে জানা।
খালে কখনো সাঁকো, কখনো রাস্তা কাটা
কত রকমের দেখতাম ফুল ফোটা।
উত্তরা, ঢাকা।
০১.০৪.২০২৬
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


