আমুদ
সাইফুল ইসলাম সাঈফ
সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!
তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর তাঁর আবেশে!
তাঁর পরশের জন্য উদগ্রীব
তাঁর কথায় পাই আমুদ খুব!
সে যেন দখিনা বাতাস
লুকাকিত তাঁর চিত্তের আভাস।
তাকে করেছি অনুরাগ ব্যক্ত
সে বলে রাজি না, বিরক্ত!
কারণ উন্নত না জীবন বৃত্ত
দরিদ্র পিতার সন্তান, নাই বিত্ত।
সে আমার কাছে মহিমান্বিত
করি প্রশংসা, সে সম্মানিত।
সে আমার কাছে মূল্যবান
তাকে দিতাম উত্তম প্রতিদান।
ঘুমের ঘোরে স্বপ্নে তাকে দেখি
খেয়ালে আসে খালি তাঁর আঁখি!
তাকে ভাবলে হই চরম উষ্ণ
তেজ পাই, টের পেলে প্রশ্ন!
উত্তরা, ঢাকা।
০২.০৪.২০২৬
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



