শটি ফুল
সাইফুল ইসলাম সাঈফ
মা আর বড় ভাইয়ের সাথে
বিভিন্ন ঋতুতে গ্রামে যেতাম
পথের দুধারে শুধু দেখতাম
নজর কাড়া সবুজ গাছগাছালি।
মেঠো পথ ধরে হেটে চলতাম
তখন খেয়াল করে দেখতাম
মাটি ফুঁড়ে ফুলটি কী সুন্দর
দৃষ্টিনন্দন দেখে ব্যাকুল অন্তর!
শীতে গাছটি মরে যায়
বসন্তের শেষদিকে গ্রীষ্মের শুরুতে
একপশলা বৃষ্টি পেলে জেগে ওঠে
হলুদ গাছের মত দেখতে
‘শটি ফুল’ গ্রামে বলে হোইল্লা ফুল
সবার কাছে অবহেলিত ফুল।
কিন্ত আমি দেখে মোহিত
টেনে ছিড়ে হাতে নিয়ে বশীভূত!
উত্তরা, ঢাকা।
০৮.০৪.২০২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

