মাইটা
সাইফুল ইসলাম সাঈফ
আমার পায়ে একবার একটি সাপ
কামড় দেয়, তৎক্ষণাৎ লাফিয়ে ওঠি
ছিটকে যায় আমার জুতা
তাকিয়ে দেখি একটি সাপ
আর মনে ডুকে মৃত্যুর ভয়
কিন্তু আমি মরিনি
এখনো দিব্যি বেঁচে আছ
তখন ছিল চাঁদনি রাত
ডাকা থেকে রাতে পৌঁছেছি গ্রামে
ছোট ছিলাম তখন, সম্ভবত দশ কিংবা বার
চাচাতো ভাই বেচা নিয়ে যায়
আমার হাত ধরে নিঝুম মেঠো পথে
দোকান থেকে কিছু কিনে দেয়ার জন্য
তাঁর আসল নাম আব্দুর রশিদ
খুবই সহজ সরল মিষ্টি হাসির মানুষ
বিষ যাতে শরীরে ছড়িয়ে যেতে না পারে
সেজন্য যা পাই তা দিয়ে পা বাধি
কিছু আর কেনা হয়নি
ফিরে আসি বাড়িতে দ্রুত
আমার চাচা ঝাড়ফুঁক দিয়ে
মান্দার গাছের কাঁটার ঘাই দিয়ে
পায়ের বৃদ্ধ আঙুল থেকে রক্ত বের করে
কয়েক ফোঁটা
এই হলো চিকিৎসা
সাপটা ছিলো মাইটা।
উত্তরা, ঢাকা।
১১.০৪.২০২৬
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



