জানাশোনা
সাইফুল ইসলাম সাঈফ
এসো জানাশোনা হই একে অপরকে
জানবে আমি কী করি
জানবে আমি মন্দ না ভালো
জানবে আমি কী ভাবি
জানবে আমার বিত্ত বৈভব
কিসের জন্য এতো অভাব অনটন।
জানবে কিসে আমার এতো জ্বালা
জানবে কিসে হৃদয় কিঞ্চিত উজালা!
তুমি জানাবে কিসে তোমার আনন্দ
কী কারণে তুমি হও খুশি
কী কারণ তোমার হৃদয়ে উর্মি
কী রঙে তুমি চিরদিনের প্রেমি?
কেমন ডাকে তোমার মন দোলে
শখ, পছন্দ রেখো না আড়ালে
অকপটে বলে দিও যত ইচ্ছে
কোন্ ফুলের সুবাসে হও মাতোয়ারা?
উত্তরা, ঢাকা।
৩০.০৫.২০২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


