উদ্রেক
সাইফুল ইসলাম সাঈফ
দু’হাত তুলে তোমার কাছে আল্লাহ
কতোবার চেয়েছি আকুতি করে
কতো আগেই অনুভূত
তবুও জুড়ে দিলে না!
নিঃঙ্গ হয়ে পথ চলতে হয়
তোমার সন্তুষ্টির জন্য-ই তো বিরত।
বুঝিনি আমার জন্য প্রেমের উদ্রেক
দিনদিন হারায়ে ফেলছি বিবেক।
আমার হৃদয়ের অনুরূপ
মিলায়ে দাও তেমন রূপ।
অর্থ আয়ের জন্য ছুটছি কবে থেকে
তবুও সঞ্চিত হয়নি কানাকড়ি।
জ্ঞান, প্রজ্ঞা নেই, নই বুদ্ধিমান
সহজ সরল হয় যে প্রমাণ।
আমারও ইচ্ছে হয় তীব্র
দেখি কেবল বিশাল অভ্র!
তছনছ হয়ে গেছে সঙ্গীহীন
বিশ্রী হয়ে গেছে চিত্ত!
প্রেয়সীকে ছোঁয়ার, কী যে উদগ্রীব?
নিভে যাচ্ছে মনের প্রদীপ।
দমিয়ে রেখেছি বন্য হিংস্রতা
কেঁদে সৃষ্ট হৃদ নদী খরস্রোতা।
জাগ্রত কর আমার জন্য অনুরাগ
তাকে নিয়ে মেতে থাকব দিন-রাত।
উত্তরা, ঢাকা।
০১.০৬.২০২৬
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৬ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



