রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে অনেক বেড়ে
পরাজিত প্রতিটি কাজে ,দুঃখিত!
কেউ জুড়ায়নি হৃদয়, রাখেনি হাত
আমার হাতে, কী যে কষ্ট বুকে!
ইচ্ছে হই বিশাল রাজ্যের রাজ
ধ্বংস করে দিচ্ছে বহুরঙের সাজ।
ছুটিনি কোনো নেশার পিছু
সময় দেইনি অনেক কোনো আড্ডায়
ঠিক কে ঠিক বুঝে
মনের মানুষ পাই না কেন খুঁজে?
শূন্য হৃদয় নিয়ে তীব্র জ্বালায়
বিরক্ত লাগে কোলাহল, খালি ভাবায়।
কেন জড়িয়ে দিলে না আমার সাথে?
কেন হই না কারো পছন্দের?
কেন হয় না মনের মিল?
আমি তো তাকে করি ফিল।
এখনো কেন হয়নি মিলন?
নিঃসঙ্গ আর কতকাল, কতক্ষণ?
খোঁচা মেরে শুরু করে কথা
তা মনে লাগে দাগ কাটা ব্যথা।
আমি তো চেয়েছি সব ঠিকঠাক
তবুও হাত ফসকে যায় ছুটে।
কে চায় বলুন হেরে যেতে
থাকিনি সবসময় আনন্দে মেতে।
মনে করেছি পাবো সময় হলে
পড়ে রইলাম সবার অগোচরে
মুখ ফুটে বলা হলো না
জোগাড় হলো না গহনা।
কী যে তৃষ্ণা হৃদয় জুড়ে
বিষণ্ণ দিন-রাত চিত্ত পুড়ে!
কত জনে কত পরামর্শ দেয়
কত জনে কত বুদ্ধি দেয়
কিন্তু শূন্য পকেট পূর্ণ আর হয় না
শোধ করতে পারিনি কিছু দেনা।
উসুল করে নিয়েছে স্বপ্ন ধুলিস্যাৎ করে
তবুও দোষ আমার উপরে।
উত্তরা, ঢাকা।
১৮.০৬.২০২৬
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



