হতবাক
সাইফুল ইসলাম সাঈফ
একটি মুরগি ডিম পেরেছে
ডিম পারা শেষে ডিমে তা দিচ্ছে
মুরগির মালিক তার ডিমের সাথে
হাঁসের ডিম মিশিয়ে দিল
মুরগি ডিমে তা দিতে থাকল
একদিন ডিম ফুটে বাচ্চা বের হলো
মুরগি হাঁসের বাচ্চা দেখে হতবাক
বাচ্চায় বাচ্চায় এত ফারাক!
আরো বিস্ময়, চমকিত, অবাক
ভিন্ন বাচ্চাগুলো জলে কাটে সাঁতার।
আর এগুলো তো ঠিকই আছে
থাকে সাথে সাথে খুটে খায় আধার।
মুরগি মনে মনে ভাবতে থাকল
ওরা কী পাগল হলো, আমার বাচ্চা
অভিন্ন কেন? আমি থাকি ডাঙ্গায়
ওরা জলশয়ে, এমন কেন? থাকি ভয়ে!
মুরগির মাথা খারাপ হয়ে গেলো
এখন কী করি তোমরা বলো।
চিন্তিত মা মুরগি, চিন্তিত সবাই
এই সমস্যা থেকে কিভাবে রেহাই?
উত্তরা, ঢাকা।
২৯.০৬.২০২৬
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



