বছরজুড়ে শোবিজ অঙ্গনে বিয়ের ধুম
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোশাররফ রুমী: আমাদের শোবিজ অঙ্গন বছরজুড়েই ছিল তারকাদের বিয়ে নিয়ে সরগরম। চলতি বছরের শুরু থেকেই দেশীয় শোবিজের বিভিন্ন তারকার বিয়ের সানাই একের পর এক বেজে উঠেছে। বিশেষ করে ম্যাজিক্যাল ডে ১২-১২-১২তে দেশীয় তারকাদের মধ্যে বিয়ের ধুম পড়েছিল। চলতি বছরের ১৮ই মে লাক্স তারকা তাহসিন ও নাট্যনির্মাতা ওয়াহিদ আনাম তনু এবং চিত্রনায়িকা নাসরিনের বিয়ের মধ্য দিয়ে মিডিয়ার তারকাদের বিয়ের শুভারম্ভ হয়। এই দিন দুপুরে বেইলী রোডের অফিসার্স ক্লাবে দশ লাখ টাকা দেনমোহরে তাহসিনকে বিয়ে করেন ওয়াহিদ আনাম। অন্যদিকে একইদিনে রাতে নাসরিনের মগবাজারস্থ নিজস্ব বাসভবেন পারিবারিকভাবে মডেল রিয়েল খানের সঙ্গে নাসরিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২৪শে মে বিয়ে করেন অভিনেতা সিদ্দিক। তার স্ত্রী স্পেন-প্রবাসী মারিয়া মীম। ৬ই জুলাই হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেলেন ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন রওশন জাহান। হাসিনের বর মারুফুল ইসলাম পেশায় ব্যবসায়ী। পহেলা অক্টোবর দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন উপস্থাপক দেবাশিষ বিশ্বাস। তার স্ত্রী অরুণা সরকার। এর আগে দেবাশীষ বিশ্বাস অভিনেত্রী তানিয়া হোসাইনকে বিয়ে করেছিলেন। ১১ই অক্টোবর ঢাকার মিরপুরের পল্লবীতে নাট্যাভিনেত্রী আলভী অনেকটা হঠাৎ করেই বিয়ের কাজটি সম্পন্ন করেন। বরের নাম আমির হাসান। পেশায় ব্যবসায়ী হলেও নাট্যদল দেশ নাটকের সঙ্গে তিনি জড়িত। ৭ই ডিসেম্বরের বিয়ের পিঁড়িতে বসেন ছোটপর্দার অভিনেত্রী সাবরিনা সাকা মীম। তার বর ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ডা. শাহরিয়ার আহমেদ সজীব। ১২ই ডিসেম্বর অর্থাৎ ‘ম্যাজিক ডে’-তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় মডেল তারকা মোনালিসা, নাট্যাভিনেতা সাঈদ বাবু, নাট্যনির্দেশক জুয়েল রানা ও র্যাম্প মডেল তারকা ফারজানা বুবলি। মোনালিসা আমেরিকা প্রবাসী ছেলে ফাইয়াজ শরীফ ফাসবিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে নাট্যাভিনেতা সাঈদ বাবু তিন বছরের প্রেম শেষে নাজমুন নাহার টুম্পাকে বিয়ে করেন। একই দিনে নির্মাতা জুয়েল রানা একেবারেই চুপি চুপি সাদিয়া রাইসা তাহসিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ম্যাজিক ডে ১২-১২-১২ তে ব্যারিস্টার রেজভি আহমেদের সঙ্গে র্যাম্প মডেল ফারজানা বুবলির বিয়ে সম্পন্ন হয়। ১৪ই ডিসেম্বর নৃত্যশিল্পী ও অভিনেতী নিসা সাইদুল করিম বাপ্পীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৬ই ডিসেম্বর লাক্সতারকা ও অভিনেত্রী মুনমুনের বাগদান অনুষ্ঠিত হয়। মুনমুনের হবু বর তৌসিফ হোসেন। আগামী ফেব্রুয়ারিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সর্বশেষ দেশের কিংবদন্তি সংগীত শিল্পী বশির আহমেদের একমাত্র ছেলে রাজা বশিরের সঙ্গে গত ১৯শে ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসরিন রুনা। রুনা মূলত বশির আহমেদরই একজন প্রিয়ভাজন ছাত্রী ছিলেন। এছাড়া এ বছর বিয়ের পাঠ চুকানোর তালিকায় আরও রয়েছেন গায়ক তপু, ডি রকস্টার শুভ, ক্লোজআপ তারকা সাব্বির ও রন্টি দাশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন