এনডিটিভির খবরে বলা হয়, ভারতের একদল কাজি বিবাহ সম্পর্কে ইসলামিক আইনের অপব্যবহার করে এ ধরনের বিয়ে পড়ান। সেই কাজিদের মাধ্যমেই আবার চুক্তি শেষে তালাক হয় বর-কনের। এ জন্য তাঁদের মোট টাকার ৫০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। যেসব দালাল গ্রাম থেকে দরিদ্র মেয়েদের অর্থাত্ বউদের জোগাড় করে আনে, তারা পায় ২৫ শতাংশ। এ ছাড়া পতিতালয়ের দালাল, গাড়ির চালকেরা প্রত্যেকে পান ৫০০ থেকে এক হাজার রুপি। তবে বিয়ের কনেটি পান সামান্যই। মাত্র দুই হাজার রুপি। আর এ জন্যই অনেক নারীই পর্যটকদের আকর্ষণ করতে দাঁড়িয়ে থাকেন রাস্তায় রাস্তায়। অর্থের বিনিময়ে বউ কিনে তাঁদের যৌন সেবায় নিয়োজিত করেন আরবের পর্যটকেরা।
এভাবে মুসলিম আইন ভেঙে কাজিরা বিয়ে দেন এবং বিয়ে ভাঙেন একের পর এক। তালাক হওয়ার পরে মেয়েটিকে আবার নতুন কোনো পর্যটকের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
এই পেশায় থাকা মেয়েরাই পরে আবার দালাল হিসেবে কাজ করেন। তাঁরাই গ্রাম থেকে নিয়ে আসেন অন্য মেয়েদের। তাঁদের আবার নিয়োজিত করা হয় ওই একই পেশায়।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


