somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি,;;;;;;; চল্লিশ বছর পরেও আমি সত্য মিথ্যা খুজছি

৩১ শে মার্চ, ২০১২ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইন প্রতিমন্ত্রীর আত্মীয়স্বজন সবাই রাজাকার : বঙ্গবীর কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার

কৃষক শ্রমিক জনতা লীগ চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজ অনেকেই বড় বড় কথা বলছেন এবং মুক্তিযোদ্ধা হয়েছেন। কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার সময় তাদের পাওয়া যায়নি। সরকার একজনকে আইনের হাফ মন্ত্রী বানিয়ে রেখেছে। এই আইন প্রতিমন্ত্রী আইনের ‘অ’ জানেন কিনা সন্দেহ। তার আত্মীয়স্বজন সবাই রাজাকার ছিল। এখন তিনি আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী—দলে থাকলে মুক্তিযোদ্ধা না থাকলে রাজাকার।
গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) পার্বত্য শান্তিচুক্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের এক-দশমাংশ এই পার্বত্য চট্টগ্রাম আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশের অংশ থাকবে কিনা এ সন্দেহ এখন আমার মনে দানাবেঁধে উঠেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ আবুল হাছান চৌধুরী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরীন কাদের চৌধুরী প্রমুখ। এতে সারা বাংলাদেশের শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় জানানো হয়, বর্ধিত সভায় আলোচনার ভিত্তিতে এ বছরই দলের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হবে।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গোটা জাতির সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচনের আগে আওয়ামী লীগ দেশের মানুষকে ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন ৫০ টাকা কেজি চাল খাওয়াচ্ছে। এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেয়ার কারণে আজ দেশের প্রধানমন্ত্রীর কোনো সম্মান নেই। রাস্তার ফকিরও তাদের জঘন্য ভাষায় গালি দেয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, দেশের অবস্থা এখন ভালো নয়। সবকিছুই বিশৃঙ্খলায় ভরে গেছে। প্রতিদিন নারীর সম্মানহানি হচ্ছে। ’৭১-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যখন নারীর প্রতি অসম্মান করেছে তখন আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আজ প্রতিনিয়ত যে নারীর সম্মানহানি হচ্ছে এর কোনো প্রতিবাদ করতে পারছি না।
মহাজোট প্রসঙ্গে তিনি বলেন, যেদিন আওয়ামী লীগ স্বৈরাচারী এরশাদের সঙ্গে জোট করেছে সেদিনই আওয়ামী লীগের সম্মান চলে গেছে। গণতন্ত্রী এবং স্বৈরাচার এখন এক সঙ্গে বসে সরকার চালাচ্ছে। এতে করে ডা. মিলন, নূর হোসেনের আত্মা শান্তি পাচ্ছে!
লন্ডন প্রবাসী কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী সম্পর্কে তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর যে অত্যাচার করেছে— আবদুল গাফ্ফার চৌধুরী এদেশের মানুষের সঙ্গে তার চেয়েও বেশি অন্যায় করেছে কলমের মাধ্যমে। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধুকে যাচ্ছেতাই বলেছেন। আর আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় সেই আবদুল গাফ্ফার চৌধুরীকে আওয়ামী লীগ আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আওয়ামী লীগের বেয়াকুবরা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বানিয়ে তাকে ছোট করতে চাইছে। তার সম্মান হানি করতে চাইছে। আমি বেঁচে থাকতে জাতির জনককে ঘোষক হতে দেব না।
যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক নয়— পপুলার হওয়ার জন্য তারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছে।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শান্তিবাহিনী নামের সন্ত্রাসী গোষ্ঠীর দাবি ছিল সেখান থেকে বাঙালিদের প্রত্যাহার করা। কিন্তু শান্তিচুক্তিতে বিষয়টি উল্লেখ না থাকায় সরকার এটা করতে পারছে না। সবমিলিয়ে দেশের এক-দশমাংশ এই পার্বত্য চট্টগ্রাম আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশের অংশ থাকবে কিনা এ সন্দেহ এখন আমার মনে দানাবেঁধে উঠেছে।
তিনি বলেন, দেশ এখন বিপজ্জনক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেড় বছর পর দেশের ঘরে ঘরে বিদ্যুত্ এবং গ্যাস সঙ্কটের কারণে বিক্ষোভের আগুন জ্বলবে। ‘দেশ গ্যাসের ওপর ভাসছে’— দুই বছর আগে এমন কথা বলে দেশবাসীকে নাচানো হয়েছে। সে গ্যাসের কোনো হদিস এখন নেই। এখন সরকার গ্যাস-বিদ্যুত্ সমস্যার কথা বলে দেশবাসীকে নাচাচ্ছে। এই সমাধানের প্রতিশ্রুতিও কার্যত ভুয়া।
নাসরীন কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার কথা বলেছিল। কিন্তু এখন প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত সব শ্রেনীর মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি দলকে শক্তিশালী করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান।


সুত্রঃ Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×