somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশীর জীবন বনাম ভারতীয় নাগরিকের জীবন এর মূল্য, একটি তুলনামুলক আলচনা

২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের মানুষ বর্ডারে মারা গেলে আমরা কি পাই ।। পাই অশ্বডিম। আর ওরা বর্ডারে মারা গেলে কি পায়, দেখুন নিচের নিউজটা

ভারতীয় জেলে খুন: ২ কোটি রুপি ক্ষতিপূরণ দিল ইতালি
Wed, Apr 25th, 2012 12:56 pm BdST

ত্রিবান্দ্রাম, ভারত, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালীয় নৌ সেনাদের গুলিতে দুই ভারতীয় জেলে নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে দুই কোপি রুপি ক্ষতিপূরণ দিয়েছে ইতালি সরকার।

মুম্বাইয়ে নিযুক্ত ইতালির কনসাল জেনারেল জিয়ামপাওলো কুতিল্লো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সহানুভূতির নিদর্শন হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ১ কোটি রুপি করে দেওয়া হয়েছে, মৃত্যুর দায় হিসাবে নয়।

গত ফেব্রুয়ারি মাসে ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে দুই ভারতীয় জেলেকে ‘জলদস্যু’ মনে করে গুলি করে হত্যা করে ইতালির দুই নৌ সেনা। তারা ইতালির পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এনরিকা লেক্সির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

ওই ঘটনার পর ভারত ও ইটালির মধ্যে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ইতালীয় নৌ সেনাদের গ্রেপ্তার করে। অন্যদিকে ভারত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনে ইতালি।

ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক ইতালির দুই নৌ সেনার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। কেরালায় তাদের বিচারের প্রস্তুতি চলছে।

কুতিল্লো জানান, ভারতের উপকূলীয় শহর কোচিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর কাছে ইতোমধ্যে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

নিহতদের আত্মীয়রা ইতালীয় নৌ সেনাদের ওপর থেকে অভিযোগ তুলে নিতে রাজি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে কেরালা রাজ্য সরকার এখনো মামলা তুলে নেওয়ার ঘোষণা দেয়নি। এছাড়া নিহত এক জেলের স্ত্রী রয়টার্সকে বলেছেন, শুধু ক্ষতিপূরণে তিনি সন্তুষ্ট নন।

“টাকা দিয়ে আমার স্বামীর শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে- সে জন্য আমরা সর্বোচ্চ শাস্তি চাই,” বলেন তিনি।

আফ্রিকার হর্ন অন্তরীপের কাছে নিরাপত্তা টহল বৃদ্ধি করার কারণে সোমালীয় জলদস্যুরা এখন পূর্ব আরব সাগরে এসে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। তবে ভারতের উপকূলীয় এলাকাকাকে এখনো নিরাপদ বলেই ধরা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২৫০ ঘ.


এই হল আমাদের শক্তিশালী পররাষ্ট্রনীতি র নমুনা.।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×