somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি ভিটে মাটি না থাকে তবে উন্নয়ন দিয়ে কি হবে?

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তাজপুর খনি থেকে বানিজ্যিক ভাবে চুনাপাথায় উত্তোলন করা হলে সংশ্লিষ্ট এলাকা মারাত্বকভাবে পরিবেশগত ঝুঁকির মধ্যে পতিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের চুনাপাথর খনির উপর সমীক্ষায় দেখা গেছে যে খনি মুখ থেকে চারিদিকে ২ কিলোমিটার পর্যন্ত এলাকা সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে থাকে। সে হিসেবে তাজপুর চুনাপাথর খনির চারিদিকে ২ কিলোমিটার এলাকায় মধ্যে অবস্থিত বারফালা, জোলাপাড়া, তাজপুর, দৌলতপুর, নাজিরপুর, লক্ষীপুর, এনায়েতপুর, হাজিপুর, মহেশপুর, কটকবাড়ী এই ১০ টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু বসতভিটা, পুকুর, বাগান ও ফসলী জমি থেকে উচ্ছেদই নয় এলাকায় স্বাস্থ্যগত-পরিবেশগত ও জীব-বৈচিত্রের মারাত্বক বিপর্যয় নেমে আসবে।

চুনাপাথর খনি খনন পরবর্তী সময়ে চুনাপাথর উত্তোলনের জন্য খনি অভ্যন্তরে বিস্ফোরণ ঘটানো, খন্ডিত চুনাপাথর স্থানান্তর ও চূর্ণ করার ফলে অনেক বেশী পরিমান বিভিন্নরকম ক্ষতিকারক বস্তুকণার সৃষ্টি হবে। একই সাথে ক্ষতিকারক সালফার ডাই অক্সাইড, মনো-নাট্রোজেন অক্সাইড, কার্বণ ডাই অক্সাইড ও মনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং বাতাসে প্রচুর ধূলিকণার সৃষ্টি হয়ে মারাত্বকভাবে বায়ূ দূষণ ঘটাবে। যার ফলে স্থানীয় জনসাধারণ ফুসফুস এবং শ্বাসনালীর ক্যান্সারসহ বিভিন্ন প্রকার মারাত্বক ব্যাধিতে আক্রান্ত হবে। তাছাড়া, দম বন্ধ হওয়া, গলা ও চোখে জালা-পোড়া করা, হাঁপানি, এমফিসেমা, শ্বাসকষ্ট, ব্রংকাইটিস মত রোগে ভুগতে থাকবে।

স্থানীয় আবহাওয়া পরিস্থিতি যথা তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, বাতাসের আদ্রতা ইত্যাদির উপর নেতিবাচক প্রভাব পড়বে। গরমকালে তাপমাত্রা বেড়ে যাবে এবং শীত কালে তাপমাত্রা কমে গিয়ে চরমভাবাপন্ন অবস্থার সৃষ্টি হবে। বৃষ্টিপাত কমে গিয়ে এলাকায় প্রচণ্ড খড়া দেখা দিবে। বায়ু প্রবাহের গতি হ্রাস ও বাতাসের আদ্রতা কমে গিয়ে দমবন্ধকর একটি পরিবেশের সৃষ্টি হবে।

বাতাসে সালফার ডাই অক্সাইড এর প্রভাবে সূর্যালোকের পরিমান কমে যাবে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে ক্ষতিকারক বস্তুকণার সম্মিলনে অ্যাসিড বৃষ্টি হবে। যাতে মাটি কনায় ক্ষত সৃষ্টি হওয়ায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিশেষত জমির লবনাক্ততা ও অম্লতা বৃদ্ধি পাবে, বাফারিং পরিমান হ্রাস পাবে, জমির পানি ধারণ ক্ষমতা কমে যাবে, ভূঅভ্যন্তরের পানির লেভেল অনেক কমে যাবে। প্রাকৃতিক ফ্লোরা-ফোনা নষ্ট হবে, ফলে জমির ফসল উৎপাদন কমে যাবে। একই সাথে বায়ু দূষণের ফলে এলাকার উদ্ভিদ ও প্রানিসম্পদের উপর মারত্বক প্রভাব পরিলক্ষিত হবে।

তাই নিজেদের অস্তিত্ব, পরিবেশ আর জীব বৈচিত্র রক্ষায় এখনই সময় এগিয়ে আসার। আসুন আমরা সবাই মিলে আমাদের আস্তিত্ব রক্ষায় “বাস্তুভিটা রক্ষা সংগ্রাম কমিটি”র ছাতা তলে একত্রিত হয়ে সরকারের যেকোন প্রকার অগণতান্ত্রিক স্বেচ্ছাচারীমূলক এলাকার জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×