somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত বড় বেয়াদপ হলে ছাত্রলীগ নেতা হওয়া যায়...

২৭ শে মে, ২০১৬ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি আজব দেশ! রাজশাহী বিভাগের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী হোস্টেলে ঠুকে ছাত্রলীগ নেতারা ছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল অথচ দারিত্বরত হোস্টেল তত্বাবধায়ক আর পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা ছাড়াই তাদের হোস্টেল থেকে শুধু বের করে দিল! তাহলে কি হোস্টেল তত্বাবধায়ক আর পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ইন্ধনে ছাত্রলীগ নেতাদ্বয় ছাত্রী হোস্টেলে ঠুকে ছাত্রলীগ নেতারা ছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। যে তত্বাবধায়কের ছাত্রীদের ন্যুনতম নিরাপত্তা দেবার ক্ষমতা নেই, তিনি কিভাবে এখনো তত্বাবধায়কের দায়িত্ব পালন করছে। আর পুলিশ তারাত আর ধর্তব্যের মধ্যেই পড়ে না।

ঘটনাটি ঘটেছে রাজশাহী সরকারী কলেজের মহীলা হস্টেলে এ গতকাল সকালে। পরীক্ষা চলছে বলে জুনিয়র এক ছাত্রলীগ নেত্রীকে মোবাইল ফোনে লাউড স্পীকারে গান না শুনতে অনুরোধ এক ছাত্রীকে কলেজ ছাত্রলীগের বহিরাগত কয়েকজন মহীলা ক্যাডার বেদম প্রহার করে। আর তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক রাসিক দত্ত ও নির্বাহী কমিটির সদস্য মমিনুল ইসলাম দিনার রাত ১০ টার সময় হাতে লাঠি নিয়ে হোস্টলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা ছাত্রীদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। খবর পেয়ে শিক্ষক ও বোয়ালিয়া থানা পুলিশ এসে ছাত্রলীগ নেতাদ্বয়কে সসম্মানে ছাত্রী হোস্টেল থেকে বের করে দেয়।কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ ব্যতীত!

যে ছাত্রলীগ দেশের স্বাধীনতা সংগ্রাম সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, যে ছাত্রলীগ বংবন্ধু'র আদর্শে গড়া, সে ছাত্রলীগের এখন কি হাল! যাদের কাছে দরজা ভেংগে রাত দশটার সময় ছাত্রী হোস্টেলে প্রবেশ কোন ব্যাপারই নয়, শুধু ছাত্রী হোস্টেলে প্রবেশই নয়- সাথে হোস্টেলেপ্রবেশ করে ছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাও কোন বিষয়ই নয়, যেখানে মানিকরা প্রকাশ্য ক্যাম্পাসে ধর্ষনের সেঞ্চুরী করে, যেখানে প্রকাশ্য দিবালোকে চাপাতীর আঘাতে মানুষ হত্যা করে।

যে আদর্শকে লক্ষ রেখে ছাত্রলীগের জন্ম, সে আদর্শ থেকে লক্ষ লক্ষ যোজন দূরে আজ ছাত্রলীগ। আজ আর ছাত্রলীগ নেতা হতে হলে মেধার প্রয়োজন নেই। ডেডিকেশন এর প্রয়োজন নেই। এখন শুধু প্রয়োজন কতটা বেয়াদব, কতটা পেশি শক্তির মালিক আর কত বেশী ন্যাংটামো করার দক্ষতা আছে তা প্রদর্শন করা!

হায়রে ছাত্রলীগ (যদিও এখন কুত্তালীগ বলাটা মনে হয় যৌতিক হবে)! তাইত বড্ড জানতে ইচ্ছে করে- কতটা বেয়া্দপ হলে ছাত্রলীগ নেতা হওয়া যায়!

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১১:৪০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×