somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আমার প্রথম সকাল ....তুমি আমার সারাবেলা....

১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুমের মাঝেই বালিশের তলা থেকে ফোনটা টেনে বের করে এক নাগাড়ে বেজে চলা এলার্মটা বন্ধ করলো মৌমিতা। অনেক কষ্টে চোখ মেললো এইবার। ভোর ৬:০৫।আবার ঝুপ করে চোখ বুজে ফেললো সে। পাশ ফিরে হাত বাড়িয়ে খুঁজলো কাউকে। শূন্য বিছানা। এক সেকেন্ডের মধ্যে তন্দ্রা কেটে গেলো ওর। আলস্যি ঝেড়ে উঠে বসলো বিছানার উপর।

লম্বা করিডোর আর লিভিংরুমটা পেরিয়ে দরজা ঠেলে ঢুকলো একটা সাজানো গোছানো অফিস রুমে। রুমি এতটাই কাজে নিমগ্ন ছিলো যে স্বয়ং যমদূত তার পিছে এসে যে দাঁড়িয়েছে খেয়ালই করলো না একেবারে। রুমির এই ভাবে সারারাত জেগে কাজ করাটা একদমই পছন্দ না মৌমিতার। ভীষন রকম বিরক্ত হয় সে এই বেহিসেবী নিয়ম কানুন না মানা অবাধ্য ছেলেটার কান্ড কারখানায়।

রুমি আর মৌমিতা স্বভাবে, আচার আচরণে, পছন্দে অপছন্দে যেন দু মেরুর বাসিন্দা। তবুও তবুও ওর হৃদপিন্ডের ঠিক মধ্যিখানে ছোট একটা কুঠুরীতে শুধুই রুমির বাস। কবে কখন কিভাবে যে এই দুর্বোধ্য অবাধ্য ছেলেটা ওর হৃদপিন্জরে জায়গা করে নিলো সে তা নিজেও জানেনা।এই দুরন্ত অশান্ত ছেলেটা যে এক শিশুর মত পরাজিত ওর আশ্চর্য্যরকম সেই ভালোবাসার কাছে সেটা ভেবেও ঘোর লাগে মৌমিতার।

- সারারাত্রী এক ফোটাও ঘুমাওনি তুমি? পরম বিস্ময় আর বিরক্তি নিয়ে জিগাসা করে মৌমিতা।
-কাজটা শেষ হয়নি তো। তিনদিনের মধ্যে শেষ করতেই হবে আর তাছাড়া ঘুম আসছিলোনা আমার।
-চুপ করো। এখুনি উঠো । উঠো বলছি।
এগিয়ে এসে রুমির শার্টের হাতা ধরে টেনে উঠাতে চেষ্টা করে মৌমিতা।
- আরে আরে কি করিস তুই? সব এলোমেলো হয়ে যাবে তো।
- চুপ। সব নষ্ট হয়ে যাক । তুমি এখুনি উঠবে। এখুনি ঘুমাতে হবে তোমাকে।আর হ্যা তোমাকে না বলেছি আর তুই তুই করবেনা। নো মোর তুই তুই ? মনে থাকে না ....... .... .....রুদ্র মূর্তী ধারণ করে মৌমিতা এই সাত সকালে।
- আচ্ছা আচ্ছা বাবা আর বলবো না, তুই আমার শার্ট তো ছাড়।
- কিসের ছাড় ছাড়?? ফের তুই তুই? রক্তচক্ষু মেলে মৌমিতা।
হো হো করে হাসতে থাকে রুমি। ওর হাসি দেখে আরও গা জ্বলে যায় মৌমিতার। রুমি দুষ্টুমী করে রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে ওর।


তড়িঘড়ি ফ্রেশ হয়ে বাটারটোস্ট আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে রুমির জন্য সিরিয়ালের প্যাক আর মিল্ক ডাইনিং টেবিলের উপর রেডী করে রেখে বেড রুমে আসে মৌমিতা।ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে ব্রাশ চালাতে চালাতেই খেয়াল করে গভীর ঘুমে অচেতন রুমিকে। আরও একবার রাগ হয় ওর। রাত জাগা যে শরীরের জন্য কতখানি খারাপ এই ছেলেটা যে কবে বুঝবে?

চুলে ক্লিপ লাগিয়ে, শাড়ীটা ঠিকঠাক করে পিন লাগিয়ে বেডের পাশে এসে দাঁড়ায় মৌমিতা। অকাতরে ঘুমাচ্ছে রুমি। রুমির ঘুমন্ত মুখটা দেখে ভীষণ মায়া হয় ওর। বেডের পাশে মেঝের উপর হাঁটু গেড়ে বসে ও। ঠিক যেন ছোট্ট এক দুরন্ত শিশু । ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে। আলতো করে ঠোঁট ছোয়ায় ও রুমির গালে। কপালের উপর দিয়ে এসে পড়া এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়।
চোখ মেলে তাকায় রুমি। কপালের উপর হাতটা চেপে ধরে ওর। টেনে এনে ঠোঁটে ছোয়ায়।
-বাই রুম্মুসোনা। টেবিলে ব্রেকফাস্ট রেডী করা আছে। ঠিকঠাক খেয়ে নিও ওকে?
-ওকে বেবী। বাই বাই। তাড়াতাড়ি চলে এসো।

মেইন দরজার লক চেপে দিয়ে বেরিয়ে আসে মৌমিতা। গ্যারাজ থেকে গাড়ি বের করে স্টার্ট দেয়।


চলবে.....
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১১ রাত ৯:৫৭
১৩৬টি মন্তব্য ১৩২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×