somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!!!~~~~ আমার যত গয়নাগুলো ~~~~!!!! :) :D :D B-) !:#P

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সোনার গয়না বা স্বর্ণের গহনা যে যা নামেই ডাকুক না কেনো গয়না বা গহনা ছাড়া কোনো নারী দেশে ও বৈদেশে পাওয়াই দুস্কর! রাজা বাদশাহের রাজপ্রাসাদ থেকে শুরু করে পর্ণকুটিরের নারীরও রয়েছে গহনার সাধ। মূল্যবান এই ধাতু স্বর্নের জুড়ি নেই বুঝি আর কিছুর সাথেই। হীরা মোতি পান্না যে জহরৎই লাগাই না কেনো সোনা বা স্বর্ণ ছাড়া সবই অচল। সোনার গহনা বা স্বর্ণালঙ্কারের নানা রকম কারিগরী বা ডিজাইনের জন্য আমাদের দেশের কারিগরেদের জুড়ি মেলা ভার। কত রঙ্গে কত ঢঙ্গেই না তারা বানিয়ে চলে নানা রকম ডিজাইনের সোনার গহনা! আমার মত সকল কাজের কাজীরও তাই ইচ্ছা হলো নিজের সোনার গহনা নিজেই বানাই তাই বসে গেলাম নিজের গহনা নিজেই বানাতে।


গয়নাগুলো বানাবার পর আর রাতে ঘুমই আসে না তাই বেড সাইড টেবিলে সাজিয়ে জোর করে ঘুমাতে গেলাম। যতক্ষন ঘুম না আসলো তাকিয়ে রইলাম নিজের বানানো গহনাগুলোর দিকে।


ঘুম ভেঙ্গে উঠে সকাল সকাল বিছানায় সাজিয়ে দিলাম সকল গহনাগুলো আর তারপর ক্লিক ক্লিক! সব তোমাদের জন্য। এত সুন্দর গহনা বানালাম আর তোমাদেরকে দেখাবো না বুঝি! :)


ক্লিক ক্লিক থামেই না থামেই না।


আরও সাজাই আরও ক্লিক ক্লিক।


নিজের বানানো এই দুলটা আমার সবচেয়ে পছন্দ হলো।একদম রাণী রাণী ভাব! :)


এই মালাটাও ভালোই হয়েছে তাই না। নতুন কারিগর তো একটু ভুল ভাল থাকবেই। ইনশাল্লাহ প্রাকটিস করতে করতে আরও নিঁখুত হয়ে যাবে।


এই মালাটাও ভালোই হয়েছে তাই এটার দুলসহ সেট বানিয়ে নিয়েছি। :)


এই যে সেটটা ! বাহ বাহ কি সুন্দর!


সাথে টিকলীও বানালাম।


এই দুলটাও পছন্দের!


বালা জোড়া অবশ্য একটু আঁকাবাকা হলো। কিছু হবে না তাইনা? লোকে বলে সোনার বালা বাঁকাও ভালো। :)


দুল মালা চুড়ি টিকলী সব সাজিয়ে দিলাম ড্রেসিং টেবিলে। :)


এই যে সাজিয়েছি। :)


আহা কত ভালো লাগে সব গহনাগুলো দেখতে! :)


সোনার দাম আজ নাকি বাজারে ভরি প্রতি প্রায় এক লক্ষ ছুঁই ছুঁই। আমার অবশ্য সে সবে মাথা ব্যাথা নেই। আমি তো নিজেই বানাতে পারি ! :)


তাই একের পর এক বানিয়েই চলেছি। কি মজা!! :)

একটা সিনেমা দেখেছিলাম গহনার বাক্সো। সেই কথা মনে পড়ে গেলো বুড়িটা ভূত হয়েও তার গহনার বাক্সো আগলাতো! আমি অবশ্য তেমনটা করবো না। স্বর্গ বা নরকে বসে বসেও তখনও গহনা বানিয়ে চলবো।:)

যাইহোক যাদের যাদের বিয়ে শাদী নববঁধুর জন্য, দাওয়াৎ টাওয়াৎ আত্মীয় স্বজনের জন্য বা প্রেমিক (অপস স্যরি প্রেমিক না) শুধু প্রেমিকাকে দিয়ে বড়লোক সাজবার জন্য গহনা গাঁটি দরকার সবাই আমাকে অর্ডার দিতে পারো। নয়তো আমার থেকে শিখেও নি্তে পারো। :)

আহা কি আনন্দ আকাশে বাতাসে ......... :)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৮
৭৫টি মন্তব্য ৭৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×