এক সময় নাতা, ন্যাকড়া আর কাপড় এক অর্থে প্রচলিত ছিল। এই অর্থে ওড়িয়া ভাষায় ‘কবটা’ মানে ‘দীর্ঘ ছিন্ন বস্ত্র’। সোজা কথায়, এক কালে যা ছেঁড়া ন্যাকড়া নামে পরিচিত ছিল, তা-ই এখন আমরা কাপড় নামে দিব্যি পরিধান করছি (ওর সন্ধান করতে যাওয়া আর চাঁদের আলোতে কাপড় শুকাতে দেওয়া একই কথা - শব্নম্, সৈয়দ মুজতবা আলী)।
বাংলায় যা কাপড়, হিন্দিতে তা কাপড়া। তবে মারাঠি ভাষায় তা বাংলার মতই কাপড়। মধ্যযুগের বাংলায়ও কাপড় শব্দের প্রয়োগ ছিল (কাপড় উসাস করে যেন মরায়ের বড় - ককিঙ্কন চণ্ডী)।
তবে বাংলা ও মারাঠিতে 'চোপড়' এখন কাপড়ের সহচর বা অনুচর শব্দে পরিণত হয়েছে। চোপা থেকে চোপড় শব্দটি এসেছে। চোপা মানে খোসা বা ছাল। এই চোপড় বা গাছের ছালও এক সময় মানবজাতির পরিধেয় বস্ত্র ছিল। মরাঠি ভাষায়ও কাপড়-চোপড় শব্দটি চালু আছে। তবে ওড়িয়া ভাষায় কাপড়-চোপড় মানে লুগা-পটা। লুগা শব্দটি সংস্কৃতে লাঙ্গল, লঙ্গুল থেকে এবং পটা শব্দটি সংস্কৃত পট্ট থেকে এসেছে।
অমরকোষে ত্বক, ফল, কৃমি, রোম - এ চারটিকে কাপড়ের উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতসী গাছের ছাল হতে এক কালে যে কাপড় হত, তা ক্ষৌমা (ক্ষুমা) নামে পরিচিত ছিল। কবিকঙ্কণে ‘খুঞা’ শব্দটি তারই প্রমাণ।
তবে কেউ কেউ ক্ষৌমা অর্থে 'তসর 'নির্দেশ করেছেন। এটা সঠিক নয়, দাবি করে যোগেশচন্দ্র রায় তাঁর অভিধানে লিখেছেন, ‘অমরকোষ তা বলে না’।
যাই হোক, কাপড় বলতে এককালে বোঝাতো কার্পাসজাত বস্ত্র। বর্তমানে শুধু কার্পাস কেন পশম, নাইলন ইত্যাদি যে কোনো সুতোয় তৈরি বস্ত্রই কাপড়।
সংস্কৃত ‘কর্পট’ থেকে বাংলায় কাপড় শব্দটি এসেছে। কর্পট মানে ‘অতি জীর্ণ বস্ত্র’। এক সময় নাতা, ন্যাকড়া ও কাপড় একই অর্থে ব্যবহৃত হতো। অমরকোষেও এটার সাক্ষ রয়েছে।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।