সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
রাজাকারদের বিচার কে করবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যুদ্ধাপরাধীদের বিচারের দাবি প্রায়ই উচ্চারিত হয়। দৃশ্যত এ দাবিতে জামাতীদের শায়েস্তা করার সরাসরি প্রস্তাব রয়েছে। তবে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ও তাদের আশ্রয়-প্রশ্রয়ে বেড়ে ওঠা ঘাতক দালাল নিমর্ূল কমিটির টার্গেট মূলত জনগণের আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। কারণ যুদ্ধাপরাধী আইনে পাঁচ ধরনের ব্যক্তি মূল আসামী হন। এরা হলেন, অভিযুক্ত দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, মন্ত্রিপরিষদ ও কূটনীতিকবৃন্দ। কোলাবরেটর বা দালালদের শাস্তি যুদ্ধাপরাধীদের সমান নয়। যুদ্ধাপরাধী হিসেবে একাত্তরে অপকর্মের বিচার চাইতে হলে পাকিস্তানকেই এক নম্বর আসামী বানাতে হবে, যা করার চিন্তা আওয়ামী লীগ বা বিএনপির আছে বলে মনে হয় না। বঙ্গবন্ধু বিষয়টি জানতেন বলে তিনি দালাল আইন রচনা করেছিলেন। বর্তমানে দালাল আইনটি মৃত। জামাতীদের বিচার চাইতে হলে আওয়ামী লীগ ও ঘাতক দালাল নিমর্ূল কমিটিকে দাবি তুলতে হবে, দালাল আইন পুনরুজ্জীবিত করতে অথবা সুযোগ এলে নিজেরাই দালাল আইনটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিতে হবে। অপরদিকে দেশে কোর্ট কাচারি থাকা সত্ত্বেও 'গণআদালত' গঠনের মাধ্যমে ঘাতক দালাল নিমর্ূল কমিটি মূলত ইসু্যটি নিয়ে জনগণের সঙ্গে ঠাট্টা করেছে। কারণ গণআদালতের গঠনটা ছিল বেআইনি। তাই আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থেকেও গণআদালতের রায় কার্যকর করতে পারেনি। কারণ একটি ভুলকে আরেকটি ভুল দিয়ে কাভার দেয়া যায় না। জামাত নেতা গোলাম আযমের নাগরিকত্ব ইসু্যটিও আজ ঝুলে থাকতো, যদি না এ দেশের পচা বাম তথা ঘাতক দালাল নিমর্ূল কমিটি ভুল পথে আন্দোলনে না যেতো। স্বাধীন বাংলাদেশ সরকার একাত্তর সালে বিতর্কিত ভূমিকার কারণে সত্তর জনেরও বেশি লোকের নাগরিকত্ব বাতিল করেন। এদের মধ্যে 42 জন পাকিস্তানি নাগরিকত্ব গ্রহণ করেন। দেশ স্বাধীন হবার পর মামলায় জিতে 7 জন নাগরিকত্ব ফিরে পান। যেহেতু এর নজির আদালতে রয়ে গেছে, সেহেতু গোলাম আযমের নাগরিকত্বও আটকিয়ে রাখার উপায় ছিল না। বিষয়টা বাম নেতারাও যেমন জানতেন, জামাতও জানতো। সরকারের সামনে তখন দুটো পথ খোলা ছিল। প্রথমত তাকে নির্বাসনে পাঠানো। দ্বিতীয়ত, দালাল আইন পুনরুজ্জীবিত করে তার বিচার করা। কিন্তু সেই মুহূর্তে মামলাটি ছিল এ দেশে অবৈধভাবে অবস্থানের। তাই মামলায় জিতে গোলাম আযম আজ সুপ্রিম কোর্টের সিল-ছাপ্পড় মারা নাগরিক। জনশ্রতি রয়েছে, ভুল ইসু্যতে আন্দোলন করার জন্য জামাত নেতারা ঘাতক দালাল নিমর্ূল কমিটির নেতাদের পেছনে মোটা অংকের টাকা খরচ করেছেন। জনশু্রতিটি সত্য মিথ্যে যাই হোক না কেন, ঘাদানিকদের আন্দোলনের মূল উদ্দেশ্য কখনো গোলাম আযমের বিচার ছিল না। দেশব্যাপী মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা ইসু্য তুলে মারামারির মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করাই ছিল তাদের মূল টার্গেট। তাই প্রশ্ন জাগে রাজাকারদের বিচার কি কখনো হবে না ? হলে কিভাবে হতে পারে?
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ রক্ত ঋণ

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন
ক্ষমতা আসলে কত দিনের?
একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
কোথাও একটা ভুল হচ্ছে!
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
পড়ালেখার গুরুত্ব

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।