এটা ঠিক যে,আন্তর্জাতিক ক্রিকেট রঙ্গমঞ্চের দিকে তাকিয়ে স্রেফ ক্রিকেটারদের নাম দেখে জীববিজ্ঞানী, পক্ষিবিশারদ, কীটতত্ত্ববিদ, ধাততিত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, উদ্ভিদতত্ত্ববিদ, কৃষিবিদ, পেশাজীবী, ধর্মতত্ত্ববিদ, ভাষাবিদ,শারীরবৃত্তবিদ এমনকি জোতির্বিদও চমকে যেতে পারেন!
প্রাপ্ত তথ্য মতে, মেলবোর্ন ক্রিকেট মাঠে এ পর্যন্ত 270 জনেরও বেশি এমন ক্রিকেটার টেস্ট ম্যাচ খেলেছেন, যাদের ডাকনাম 'স্মিথ'। তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ত করেছেন। এদের অনেকে আবার রঙের সাথে জড়িত : ব্রাউন, ব্ল্যাক, গ্রে, হোয়াইট।
এটা ঠিক যে, ক্রিকেটের 'উড', 'ফাওয়ার', 'রৌজ', 'মস', 'ভাইন' (আঙ্গুর), 'রুট', 'মোল্ড' (ছত্রাক) এর ব্যাপারে একজন উদ্ভিদতত্ত্ববিদ যেমন আগ্রহ দেখাতে পারেন, তেমনি একজন ভোজনবিলাসী 'রাইস' আর 'বীন' দিয়ে ডিনার সারতে পারেন। আবার 'ল্যাম' (মেষ শাবক) নামের দিকে একজন জীববিজ্ঞানীর চোখ গেঁথে যেতে পারে। তবে একজন পক্ষিবিশারদ নিশ্চয়ই 'বার্ড', 'বিল' (ঠোট) আর 'হেরন' ছাড়া অন্য নামে আগ্রহ দেখাবেন না। অপরদিকে একজন কীটতত্ত্ববিদ 'রোচ' (আরশোলা, সরি তেলাপোকার নাম নেয়া যাবে না) দেখে থমকে দাঁড়াতে পারেন। কিন্তু ধাতুতত্ত্ববিদ 'স্টিল' আর ভূতত্ত্ববিদ 'কে' (কাদামাটি) ও 'ইমারি' (ঘর্ষক হিসেবে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অক্সাইড) ছাড়া অন্য কিছুতে তৃপ্তি পাবেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



