somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারও সরকারের পতন চায়

২৪ শে মে, ২০০৬ ভোর ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপ্রমাণিত তথ্য নিয়ে এ পোস্টটা লেখা। অপ্রমাণিতের সীমা হচ্ছে তথ্যগুলো প্রমাণের সুযোগ নেই। তবে পর্যবেক্ষণ ও হাই-লেভেলের কর্তাদের হতাশা আর অস্পষ্ট ইশারা-ঈঙ্গিত এটাই প্রমাণ করছে, জোট সরকার নিজেও ক্ষমতায় আসার ঝুঁকি নিতে নারাজ। এর একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, দুর্নীতির কারণে সরকার নিজেই বিব্রত। প্রধানমন্ত্রীও এটা নিশ্চয়তা দিতে পারবেন না যে, তার পরিবারও দুর্নীতিমুক্ত। দ্বিতীয়ত, জোটের একটি প্রভাবশালী দল সাফ জানিয়ে দিয়েছে : 'আমরা আপনাদের মন্ত্রী-এমপিদের দুর্নীতির দায়-দায়িত্ব নিতে পারবো না। আর এসব দুর্নীতিবাজ নেতা নিয়ে আরেক দফা ক্ষমতায় গেলে মধ্যবর্তী নির্বাচন দিয়েও গা বাঁচানো যাবে না। 'এদের' দমাতে না পারলে আরেক দফা ক্ষমতায় যাওয়ার চেয়ে না যাওয়াই উত্তম হবে।' অপরদিকে আওয়ামী শিবির আশাবাদী যে তারাই ক্ষমতায় যাচ্ছে।
জানা গেছে, এরপরও জোটের প্রতি দরদ রাখেন, এমন প্রবীণ সাংবাদিকরা পিএমকে স্পষ্ট বলে দিয়েছেন: 'জোটের এ প্রতিক্রিয়াশীল দলটির পরামর্শ মানার যুক্তি নেই। ওটা সুরাহারও পথ নয়। বরং লাগামহীন দুর্নীতিতে লিপ্ত চার মন্ত্রী ও 31 এমপিকে ক্রাশ করে দিতে না পারলে ক্ষমতায় গিয়েও বিএনপির কোনোই লাভ হবে না, ক্ষমতায় না গেলেও লাভ হবে না। কারণ এরা আওয়ামী সিন্ডিকেটকে মোটা টাকা বখশিশ বা বখরা দিয়ে বাকি কালো টাকাগুলো সাদা করে নেবে। এরাই আওয়ামীলীগের অনেক দুর্নীতিবাজ নেতার কালো টাকার বখরা নিয়ে ওদেরকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে'।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, ভারত বিএনপির নাম 'এন্টি-ভারত' দলের খাতা থেকে কেটে দিয়েছে এবং তা ব্যবসায়িক প্রয়োজনে। ভারতের ব্যবসায়ী-সমাজও তাদের সরকারকে সাফ বলে দিয়েছে: 'যেহেতু ভারতে নব্বই কোটির ভোক্তা-বাজার রয়েছে এবং বাংলাদেশের নয় কোটি জনগণও আমাদের ভোক্তা, সেহেতু বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বিরোধ মিটিয়ে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি আদায় করে নেয়াই যথার্থ হবে।' মনমোহন সিং যুক্তিটা উড়িয়ে দেননি। অপরদিকে ক্রিশ্চিনা রোকার মাধ্যমে বুশের চিঠি আদায় করে বিএনপি এখন মার্কিন প্রশাসনকেও নিজেদের অনুকূলে রেখেছে। সোজা কথায় , ক্ষমতায় যেতে ভারত ও আমেরিকার যতটুকু সমর্থন দরকার তা বিএনপির আছে । কিন্তু হাতে গোনা দুয়েকটি ক্ষেত্র ছাড়া বিএনপির সাফল্য কই?। দুর্নীতি ইস্যুতে তো বিএনপি ভালো করেই ডাব্বা মেরেছে। দ্রব্যমূল্যের কথা নাইবা বললাম।

চূড়ান্ত সিদ্ধান্ত আজো নেয়া হয়নি। তবে এবারই প্রথম ক্ষমতাসীন সরকার সন্মানজনক আসন নিয়ে বিরোধী দলে যেতে চাইছে। আমার ব্যক্তিগত বিশ্বাস : দুর্নীতিবাজ নেতাদের শায়েস্তা করার সাহস বিএনপির নেই, যেমন করে নেই আওয়ামীলীগের। অপরদিকে পশ্চিমা কূটনীতিক মহল যেভাবে জোরেশোরে 'তৃতীয় শক্তির' উথ্থানের কথা বলছেন, তাতে মনে হচ্ছে, ইরাকে সাম্রাজ্যবাদের পুতুল সরকারের মতো বাংলাদেশেও শাসক শ্রেণীর ( আওয়ামীলীগ, বিএনপি ) মধ্য থেকে মার্কিন প্রশাসনের অনুগত সেবাদাসরাই এবার ক্ষমতায় চলে যেতে পারে। তৃতীয় শক্তি বলতে সাম্রাজ্যবাদী কূটনীতিকরা যে সেনা বাহিনীকে বোঝাচ্ছেন না, তাও নানা কারণে আজ স্পষ্ট। তাহলে কি নব্য কাবুলিওয়ালা ড. মুহম্মদ ইউনুসদের কপাল খুলতে যাচ্ছে? কে জানে?

ছবি :গার্মেন্টেসে দাঙ্গা। নিখোজ সন্তানের জন্য মায়ের আহাজারি


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×