somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ট্রাক বই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

So many books, so little time.”-Frank Zappa(American Media personality)
এই দেশের একজন অন্যতম সেরা লেখকের দুঃখ ছিলো মানুষ এক জীবনে ১০ হাজারের বেশী বই পড়তে সক্ষম হয়না। লেখকের নাম হুমায়ুন আহমেদ। আমেরিকান মিউজিসিয়ান, ফিল্ম ডিরেক্তর ফ্রাঙ্ক যাপ্পা এই কথায় হইতো বলেছিলেন অন্য ভাবে“ এতো এতো বই অথচ এতো কম সময়”। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনকে কত অপ্রয়োজনীয় কাজেই ব্যস্ত রাখি!

একসময় নিয়মিত বই মেলায় যেতাম। ২০০৬/০৭/০৮/০৯। বই মেলায় হাসি হাসি মুখে ঢুকতাম আর খুব মন খারাপ করে বের হয়ে আসতাম বেশীর ভাগ সময়। কয়েক শ বই কেনার ইচ্ছে হয়েছে , কিনতে পেরেছি মাত্র ৫/৭ টা।আমার জীবনের সেরা স্বপ্ন ছিলো একদিন “সমস্ত বাংলাদেশ ৫ টন” জাতীয় একটা ট্রাক নিয়ে বই মেলায় হাজির হবো, এক ট্রাক বই কিনে বাড়ি ফিরবো।মানুষের জীবনে কত শখ থাকে! বড় বাড়ি, গাড়ি, বিশাল সম্পত্তি। আমি শখ করেছি এক ট্রাক বইয়ের। স্বপ্নের ব্যাপারেও আমি খুব অকেজো রকমের সামান্য।

বন্ধুবান্ধব স্বজন দের কাছ থেকে প্রায় জোড় করে বই গিফট নেবার মতো ব্যাপার অনেক বার ঘটিয়েছি। আব্রাহাম লিঙ্কনের একটা মহান বাণী শুনিয়ে দিতাম সেই সব ক্ষেত্রে।“My Best Friend is a person who will give me a book I have not read.” । আমার সেরা বন্ধু হতে হলে আমাকে বই গিফট করতেই হবে , উপায় নেই। এই বানীতে কাজ হতো। দিন দিন আমার বেস্ট ফ্রেন্ডের সংখ্যা বাড়তে থাকলো, আমার লাইব্রেরীতে বইয়ের সংখ্যাও সেই সাথেই।আহা ! কি সুখের দিন রাত্রি সেইসব!

তারপর বই পড়ার অভ্যাস হঠাৎ করেই কমে গেলো। প্রিয় লেখক বনফুলের “পাঠকের মৃত্যু” যখন পড়েছিলাম সেই ছোট বেলায় অবাক হয়ে ভেবেছিলাম এও সম্ভব। একজন বই পাগল মানুষ কিভাবে বই থেকে মন তুলে নিতে পারে। এখন বুঝি এও সম্ভব।দুঃখজনকভাবে সম্ভব। তবে বই মেলা আসলেই আমার পড়ার অভ্যাস একটু চাঙ্গা হয়ে ওঠে। সে আশা তেই আছি।

এবার নিশ্চয় আমি বই কিনবো, বই পড়বো। কাউকে কাউকে গিফট দিয়ে তার বেস্ট ফ্রেন্ড হবার চেষ্টাও করবো।আমার ফেসবুক ফ্রেন্ড অনেকের বই বে্র হবে। এক ট্রাক না হোক এক রিক্সা বই আমি কিনতেই পারি এখন!!
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×