প্রিয় অরিত্র,,
কেমন আছো তুমি.? জানি ভালো নেই.. আমায় ছাড়া তুমি ভালো থাকতে পারবেনা এটা আর কেউ না জানলে আমি ঠিক ই জানি... কত্ত অপেক্ষা করছি তোমার জন্য.. তা কি দেখতে পাওনা অরিত্র.? সেবার বলেছিলে খুব জলদি ফিরবে.. কই এখন ও তো এলে না।। তুমি নীল শাড়িতে দেখতে চেয়েছিলে তোমার কলিকে.. আমিতো প্রায়ই নীল শাড়ি পরে, নীল চুড়ি পরে, কালো টিপ দিয়ে আয়নার সামনে বসে থাকি.. কই তুমি তো আসো না.. কত্ত দিন হলো তোমায় দেখিনা.. কত্ত মাস.. কত্ত বছর...
জানো অরিত্র,, সেদিন তোমার চিঠি গুলো জড়িয়ে ধরে কি ভীষন কেঁদেছি আমি.. কেউ এসে বলেনি কাঁদেনা পাগলী আমার.. এইতো আমি.. আমাদের বাড়ির পেছনে যে পুকুর টা, ওটা পদ্ম দিয়ে ভরে গ্যাছে অরিত্র.. কত্ত সখ করে তুমি পুকুর টি বানিয়েছিলে.. বলেছিলে পদ্ম ফুটে যখন পুরো পুকুর ছেয়ে যাবে, আমরা ঘাটে বসে জ্যোৎস্না বিলাস করবো.. সেই পদ্ম এখন ও ফোটে, ঝড়েও যায়... পুকুর টাও কানায় কানায় পূর্ন থাকে.. জ্যোৎস্না ও ঠিকরে পরে.. কিন্তু তুমি কোথায় অরিত্র.? তুমি নেই কেন??
আচ্ছা তুমি যেখানে আছো সেখানে কি জ্যোৎস্না দেখা যায়? তুমিও কি জ্যোৎস্নায় বসে বসে আমার কথা ভেবে কাঁদো? আমি যে আর কাঁদতে পারিনা অরিত্র. কান্না পায়না আমার...
তুমি ভালো থেকো.. আমি ভালো নেই..
ইতি,
তোমারই
কলি
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




